Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নিউ জিল্যান্ডের বিরুদ্ধে মেগাফাইনালের ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠলেন অভিষেক শর্মা (Abhishek Sharma)।
কাঙ্খিত হাফ সেঞ্চুরি অভিষেকের (Abhishek Sharma)
অনেক জল্পনা, সমালোচনা হয়েছে অভিষেক শর্মার ফর্ম নিয়ে। তবে গম্ভীর আস্থা হারাননি তাঁর বিধ্বংসী ওপেনারের উপর থেকে। একটা ম্যাচ, একটা সুযোগ, আর সেই ম্যাচেই জ্বলে উঠলেন অভিষেক শর্মা। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে ব্ল্যাক ক্যাপ বোলাররা লাইন লেংথ ভুলে একের পর এক ওয়াইড করতে থাকলেন (Abhishek Sharma)।
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউ জিল্যান্ড অধিনায়ক টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন। সবার নজর তখন ভারতের দুই ওপেনিং জুটির দিকে। একদিকে পরপর দুই ম্যাচে দুরন্ত পারফর্ম করার সঞ্জু আর অন্যদিকে ফর্মে না থাকা অভিষেক। ভারতের হৃদস্পন্দন তখন জোড়ালো হচ্ছে। প্রথম দুই ওভার কিছুটা দেখে নিলেন দুই ব্যাটার। যুদ্ধের আগে ঠিক যেমনভাবে রণক্ষেত্রের চারপাশ পরীক্ষা করে নেন সৈনিকরা ঠিক সেই ছবি তখন আহমেদাবাদের ২২ গজে।

আরও পড়ুন: IND vs NZ: মহারণের মেগাফাইনালে স্বপ্নাদের স্বপ্নপূরণের লড়াইয়ে টিম ইন্ডিয়া
২০২৩ সালের দুঃস্বপ্ন তখন অতীত। চাক দে ইন্ডিয়ার সেই শেষ দৃশ্য যেহানে শাহরুখ খান তাঁর হকি টিমকে বলছে আজ কোনও কথা নয়, কোনও উপদেশ নয়। জীবনের সেরা সময় মাঠে লড়াই করো উপভোগ করো। আর সেই একই ছবি আজ স্টেডিয়ামে। জীবনের সেরা ৪০ ওভার প্রাণ-পাত লড়াই করতে নেমেছে ভারত।। সেটাই করে দেখালেন দুই ওপেনার। ২১ বলে ৫২ রান করে অভিষেক যখন ফিরছেন ভারতের স্কোর বোর্ড ৯৮ রান। বিশ্বকাপ ম্যাচের ফাইনালের ব্যাটন এখন বাকি ব্যাটারদের হাতে। তবে সেই উইকেট তুললেন রাচীন রবীন্দ্র। যে কিনা ভারতের মাটিতে খেলে ভারতীয় পিচ সম্পর্কে অবগত (Abhishek Sharma)।


