Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ধর্মতলার বুকে চলতে থাকা তৃণমূল কংগ্রেসের ধরনা আন্দোলনের চতুর্থ দিনে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠল (Mamata Banerjee)। এসআইআরে লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলনের মঞ্চ থেকেই বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, ধরনামঞ্চের আশেপাশে বিজেপির তরফে লিফলেট বিলি করা হচ্ছে এবং এই কাজ এজেন্সি মারফত করানো হচ্ছে।

ধরনার মঞ্চ থেকেই বিস্ফোরক অভিযোগ (Mamata Banerjee)
সোমবার সকালে ধরনামঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলেন। তাঁর দাবি, পরিকল্পিতভাবে ধরনাস্থলের আশেপাশে বিজেপির প্রচারপত্র বিলি করা হচ্ছে। এই ঘটনায় তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং অভিযুক্তদের হাতেনাতে ধরার নির্দেশ দেন। মমতা বলেন, “বিজেপি ধরনামঞ্চের কাছে লিফলেট বিলি করাচ্ছে। এদের হাতে নাতে ধরতে হবে। গলায় দড়ি দিয়ে মরা উচিত ওদের, ভোট চোর। শশী পাঁজাকে দায়িত্ব দিচ্ছি এদের বিরুদ্ধে এফআইআর করুক। এখানে ওদের ঢোকার অধিকার নেই। অন্যায় করলে ফোঁস করতে হয়।” তাঁর বক্তব্যে স্পষ্ট, তিনি এই ঘটনাকে গণতান্ত্রিক আন্দোলনকে নস্যাৎ করার প্রচেষ্টা হিসেবেই দেখছেন।
মন্ত্রীকে এফআইআরের নির্দেশ (Mamata Banerjee)
ঘটনার পরপরই রাজ্যের মন্ত্রী শশী পাঁজা-কে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করতে হবে। পাশাপাশি ধরনাস্থলের আশেপাশে নজরদারি বাড়ানোর নির্দেশও দেন তিনি। মমতার কথায়, “সবাইকে আমি সতর্ক করছি। ধরনার জায়গায় নজর রাখুন। কোথায় গেল ওরা? পালিয়েছে বোধহয়। এদের আমাদের ধরতেই হবে।”

তল্লাশি চালিয়ে ধরা পড়ল একজন (Mamata Banerjee)
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরপরই ধর্মতলা এলাকায় তল্লাশি শুরু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, তল্লাশি চালিয়ে একজনকে হাতেনাতে ধরা হয়েছে। পাশাপাশি এলাকার একটি দোকান থেকে বিজেপির ‘ব্রিগেড চলো’ লেখা লিফলেটও উদ্ধার হয়েছে বলে দাবি করা হয়েছে। যদিও এই ঘটনায় বিজেপির তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি।
ভোটার তালিকা বিতর্কেই শুরু আন্দোলন (Mamata Banerjee)
এই ধরনা আন্দোলনের মূল কারণ হল এসআইআরে বিপুল সংখ্যক বৈধ ভোটারের নাম বাদ পড়ার অভিযোগ। এই ইস্যুতে সরব হয়ে ধর্মতলার বুকে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনের গুরুত্ব বোঝাতে তিনি নিজেই ধরনামঞ্চে রাত কাটাচ্ছেন। তৃণমূল নেতৃত্বের দাবি, এটি শুধু রাজনৈতিক আন্দোলন নয়, বরং গণতান্ত্রিক অধিকারের প্রশ্ন।

আরও পড়ুন: Gyanesh Kumar: কালীঘাটে পুজো দিতে গিয়েই বিক্ষোভ! গো ব্যাক স্লোগানের মুখে জ্ঞানেশ কুমার
বিকেলে ধরনামঞ্চে অভিষেক
এদিন বিকেলে ধরনামঞ্চে যোগ দেওয়ার কথা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি -র। তাঁর উপস্থিতি আন্দোলনে আরও রাজনৈতিক গুরুত্ব যোগ করবে বলে মনে করা হচ্ছে।



