Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৬ সালের বাজেটে একের পর এক চমক (WB Budget 2026) দিয়েছে রাজ্য সরকার। চাকরিতে লক্ষাধিক শূন্য পদে নিয়োগের ঘোষণা থেকে শুরু করে তেত্রিশ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষণ, এবং একইসঙ্গে সাধারণ মানুষের জন্য একাধিক সামাজিক প্রকল্পের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তার পাশাপাশি সোমবার বিধানসভায় বাজেট পেশ করবার সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, একাধিক পেশার সঙ্গে নিযুক্ত কর্মীদের বেতন বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
বাড়ানো হয়েছে বার্ধক্য ও বিধবা ভাতা (WB Budget 2026)
যেমন কথা ঠিক তেমনটাই (WB Budget 2026) কাজ। ক্ষমতায় আসার আগে বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা বাড়ানোর কথা বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সমাজের পিছিয়ে পড়া মানুষদের মুখে এবার হাসি। অর্থনৈতিকভাবে দুর্বল মানুষের জন্য চালু থাকা সামাজিক প্রকল্পগুলোর পরিমাণ এক লাফে বেশ কিছুটা বাড়ানো হলো। বাজেট অনুযায়ী খবর, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও বিশেষভাবে সক্ষম প্রতিবন্ধী ভাতা এখন আরও ৫০০ টাকা করে বাড়ানো হলো।
বাড়ল বেতন (WB Budget 2026)
এবার আরও আশার আলো দেখলেন আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা। তাদের পরিশ্রমকে সম্মান জানিয়ে তাদের সাম্মানিক বেতন বৃদ্ধির বড় ঘোষণা করা হয়েছে। আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য মাসিক বেতন ৫০০০ টাকা করে বৃদ্ধি করা হয়েছে। এর পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার হোম গার্ড এনভিএফ কর্মীদের মাসিক বেতন বৃদ্ধি করা হয়েছে দু হাজার টাকা করে। মিড ডে মিলের কর্মীরাও বাদ যাননি। তাঁদের মাসিক বেতন বাড়ানো হলো ১০০০ টাকা। এছাড়া প্যারা টিচারদেরও মাসিক বেতন বাড়ানো হয়েছে পাঁচ হাজার টাকা করে।
আরও পড়ুন: Didi No 1: দিদিদের শোতে দিদি বদল! সঞ্চালকের আসনে কে?
স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের এই সিদ্ধান্তে আর্থিকভাবে ব্যবহার হতে চলেছেন আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মানুষরা। বাজেটে প্রস্তাবিত এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।


