Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরেই গম্ভীরকে বিশেষ বার্তা ধোনির (MS Dhoni)। ফিরে এলো সেই তিক্ততার স্মৃতি?
বিশ্বজয়ের পর ধোনির পোস্টে ঝড় (MS Dhoni)
ভারতীয় ক্রিকেটে বরাবরই চর্চায় থেকেছেন ধোনি। তবে তাঁকে সোশ্যাল মিডিয়ায় সেই ভাবে সক্রিয় থাকতে দেখা যায় না। সাধারণত দূরত্ব বজায় রেখেই চলেন তিনি। গুটিকয়েক পোস্ট এবং বিজ্ঞাপনী প্রচার ছাড়া ধোনিকে সোশ্যাল মিডিয়ায় অন্যকিছু পোস্ট করতে দেখেন না তাঁর ভক্তরা। তবে ভারতের বিশ্বজয়ের পর টিম ইন্ডিয়াকে পোস্ট করে শুভেচ্ছা জানালেন ভারতের এই প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক (MS Dhoni)।
আগের বিশ্বকাপের থেকে এই বারের বিশ্বকাপে তাঁর ভক্তরা তাঁকে বেশি পেয়েছেন। প্রথমে সেমিফাইনালের ম্যাচে এবং পরে ফাইনালের ম্যাচে। সেমিফাইনালের ম্যাচে কিছুটা থেকে তিনি চলে যান শচীনের ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে। কিন্তু ফাইনালে তিনি স্টেডিয়ামে পুরোটাই ছিলেন। তাঁর সাথে মাঠে উপস্থিত ছিলেন রোহিত শর্মা। ম্যাচের আগে দেখা যায় ধোনি এবং রোহিত বিশ্বকাপ ট্রফি হাতে মাঠে প্রবেশ করছেন। এরপর জয় শাহ, রোহিত শর্মাদের সঙ্গে বসে ভারতের জয়ের সাক্ষী ছিলেন তিনি।

এবার সেই দ্বীনি তাঁর ইন্সটাগ্রামে পোস্ট করেন। তিনি লেখেন, ‘আমেদাবাদে ইতিহাস লেখা হলো, টিম, সাপোর্ট স্টাফ এবং ভারতীয় ক্রিকেটের সমস্ত ফ্যানদের অভিনন্দন। সবাইকে খেলতে দেখা খুব আনন্দের।’ এর পর তিনি ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরকে নিয়ে লেখেন, ‘কোচ সাব, তোমার মুখে হাসি খুব ভালো লাগে, ক্ষীপ্রতা ও হাসি একটা কিলার কম্বো, খুব ভাল কাজ করেছ। সবাই মজা করো (বুমরার ব্যাপারে কিছু না লিখলেই ভাল। চ্যাম্পিয়ন বোলার) (MS Dhoni)।’

ধোনির সঙ্গে গম্ভীরের সম্পর্ক যে খুব একটা ভাল না সেটা সবার জানা। ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ের পর দুই তারকার ঠোকাঠুকি ছিল। সেই বিশ্বকাপে গম্ভীরের অবদান ছিল অনস্বীকার্য। সেই গম্ভীরের মুখ একাধিকবার শোনা গিয়েছে যে একটা ছয় ভারতকে ম্যাচ জেতায়নি। প্রসঙ্গত তাঁর নিশানায় যে ধোনি ছিলেন সেটা কারোর বুঝতে অসুবিধা হয়নি।
আরও পড়ুন: Mamata Banerjee: ধরনার মঞ্চ ঘিরে বিজেপির প্রচার? অভিযোগ তুলে কড়া বার্তা মমতার
এর আগে ২০২৪ সালের ৩০ জুন যখন রোহিত শর্মার নেতৃত্বে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে সেই সময়ে ধোনি পোস্ট করেছিলেন। তার পর ১৪ জুলাই ২০২৪-এ অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছিলেন তিনি। প্রায় দুই বছর পর আবার সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করলেন। যা দেখে দর্শকরা মুগ্ধ যেমন হয়েছেন তেমন কেউ কেউ আবার মজাও করেছেন। কেউ লিখেছেন ‘যেই পোস্টের আমরা সবাই আশা করছিলাম।’ অনেকে মজা করে লেখেন, ‘চলো, পাসওয়ার্ড মনে পড়ে গেছে।’ তবে ভারতের এই বিশ্বজয়ে যে এখন গোটা দেশ ভাসছে সেটা আর বলার অপেক্ষা রাখে না (MS Dhoni)।


