Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: নতুন ফুটবল মরসুম শুরু হতে আর বাকি হাতে গোনা কয়েক দিন। আর এবারের মরসুম তো শুরুই হচ্ছে কলকাতা ডার্বি (Kolkata Derby) দিয়ে। তার আগেই শহরে আসতে শুরু করেছেন ইস্ট-মোহনের ফুটবলাররা। আগেই প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতার দুই প্রধান। দুই কোচই নীল নকশা তৈরিতে ব্যস্ত। বুধবার মধ্যরাতে যখন কলকাতায় এলেন ইস্টবেঙ্গলের দানি রামিরেজ তখন সকালেই তিলোত্তমায় পা রাখলেন মোহনবাগান সুপার জায়ান্টের নতুন বিদেশি তারকা মিডফিল্ডার ডেজান দ্রাজিচ।

কলকাতায় দ্রাজিচ (Kolkata Derby)
এফসি গোয়া থেকে এই মরসুমে মোহনবাগানে যোগ দিয়েছেন ডেজান দ্রাজিচ। সকালে শহরে এসে বিকেলে থেকে অনুশীলনে পৌঁছে গেলেন। ডার্বি (Kolkata Derby) ফিভারের পারদ এতটাই ওপরে যে, সামনে জেট ল্যাকের কোনও জায়গাই নেই। তাই বিশ্রাম না নিয়ে সরাসরি দলের অনুশীলনে যোগ দেন। তাঁকে স্বাগত জানাতে এদিন সকালে বিমানবন্দরে ভীর জমিয়েছিলেন সবুজ-মেরুন সমর্থকরা।
মোহনবাগান অনুশীলনে দ্রাজিচ (Kolkata Derby)
অনুশীলনে দলের হেড কোচ ও সতীর্থদের সঙ্গে বেশ খোশ মেজাজেই ছিলেন সার্বিয়ান তারকা। তাঁর ফিটনেস নিয়েও কোনও সমস্যা নেই। ফিজিক্যাল ট্রেনিং করলেন। শুধু তাই নয় চুটিয়ে অনুশীলনও করলেন তিনি। তাঁকে নিয়ে এই মরসুমে আশাবাদী ম্যানেজমেন্ট এবং বাগান সমর্থকরা। বিশেষত তাঁর এফসি গোয়াতে পারফরম্যান্স মন জয় করেছিল ফুটবলভক্তদের। গতবার মোহনবাগানের সমস্যা ছিল মাঝমাঠ। আর এবার সে সমস্যা মেটাতেই তাঁকে সই করিয়েছে ম্যানেজমেন্ট।
আরও পড়ুন: Spain Celebration: বিশ্বকাপ জিতে টম্যাটো পেলেন রুইজ ও গাভি!

কলকাতায় ইস্টবেঙ্গলের দানি রামিরেজ (Kolkata Derby)
ইস্টবেঙ্গলের সামনে শুধু ডুরান্ড কাপ নয়। রয়েছে এএফসি কাপ। সেই কথা মাথায় রেখেই দল গঠন করেছে ম্যানেজমেন্ট। গতবারের চ্যাম্পিয়ন দলের অধিকাংশ বিদেশি ফুটবলার দল ছেড়ে যাওয়ায় কিছুটা চিন্তা বাড়লেও, তার বিকল্প হিসেবে ইতিমধ্যে তিন বিদেশি ফুটবলারের নাম ঘোষণা করেছে লাল-হলুদ শিবির। তাদেরই একজন হলেন গত মরসুমে পাঞ্জাব এফসিতে খেলা দানি রামিরেজ। তিনি কিন্তু বুধবার চলে এলেন শহরে। গত মরসুমে নিজস্ব দক্ষতায় দলে যথেষ্ট পজিটিভ প্রভাব ফেলেছিলেন তিনি।



