Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ক্ষমা চেয়ে নিয়েও নিস্তার পেলেন না অর্শদীপ সিং, পড়তে হলো শাস্তির মুখে (Arshdeep Singh)।
আইসিসি-র শাস্তির মুখে অর্শদীপ (Arshdeep Singh)
জল্পনা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরেও শাস্তি পেতে হবে ভারতের পেসার অর্শদীপ সিংকে। রবিবার বিশ্বকাপের ফাইনালে নিউ জিল্যান্ডের তারকা ব্যাটার ড্যারিল মিচেলের দিকে বল ছুড়ে দেন অর্শদীপ আর সেই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তখনই সকল দর্শক আঁচ করেছিলেন যে এর জন্য শাস্তির মুখে পড়তে হবে অর্শদীপকে। সেই জল্পনাই সত্যি হলো। কড়া শাস্তির মুখে ভারতের এই তারকা পেসার (Arshdeep Singh)।

রবিবার বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে নিজের ১১ তম ওভারে মিচেলের কাছে পরপর দুটি ছয় খান অর্শদীপ। পরের বলে একটি ওয়াইড ইয়র্কার করেন এবং মিচেল বলটি ফিরিয়ে দেন অর্শদীপের হাতে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে অর্শদীপ স্ট্যাম্প লক্ষ্য কর বল ছুড়ে মারেন এবং সেটা মিচেলের গায়ে গিয়ে আঘাত করে। এই পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন সূর্যকুমার যাদব। অন-ফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থও অসন্তোষ প্রকাশ করেন ভারতীয় বোলারের এহেন আচরণ নিয়ে। তবে এরপর অর্শদীপ ক্ষমাও চান কিন্তু তাতে বরফ গলেনি, শাস্তির মুখে তাঁকে পড়তেই হবে।

তবে ক্ষমা চেয়েও পার পাননি অর্শদীপ। আইসিসি-র কোড অফ কনডাক্টের আর্টিকল ২.৯ অনুযায়ী, নিকটবর্তী কোনও প্লেয়ারের দিকে বল বা খেলার কোনও সামগ্রী ছুড়ে মারলে সেটা বিপজ্জনক আচরণ বলে গণ্য করা হবে আর সেই কারণেই অর্শদীপকে ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। এর সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে অর্শদীপের নামের পাশে।
আরও পড়ুন: Auto Drivers Gas Crisis: বাড়ল অটো ভাড়া, কমল অটোর সংখ্যা! নাজেহাল যাত্রীরা
আইসিসি-র পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘এলিট প্যানেলের রেফারিদের প্রধান অ্যান্ডি পাইক্রফট এই শাস্তির কথা জানিয়েছিলেন। অর্শদীপ নিজেও দোষ স্বীকার করে নিয়েছে। তাই আলাদা করে শুনানির প্রয়োজন হয়নি (Arshdeep Singh)।’


