Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইসিসি র্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় শীর্ষে উঠে এলেন ভারতের তরুণ ব্যাটার ঈশান কিষাণ (Ishan Kishan)।
ক্রমতালিকায় এক নম্বরে ঈশান (Ishan Kishan)
ভারতের জাতীয় দলের বাইরে ছিলেন বহুদিন। ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি থেকেও বাদ পড়েছেন। ঈশান কিষাণের জাতীয় দলের ফেরার আশাও হারিয়েছিলেন অনেকেই কিন্তু ঈশান? তিনি কি ছেড়ে দিয়েছিলেন সেই আশা? উত্তর না! কারণ যদি তিনি সেই আশা ছেড়ে দিতেন তবে এই প্রত্যাবর্তনের গল্প লেখা সম্ভব হত না (Ishan Kishan)।
হাল না ছেড়ে কঠোর পরিশ্রমে ভরসা রেখে ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন আর তারপরেই আসে টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলে খেলার সুযোগ। সেখানেই তিনি বাজিমাত করেছেন। সেই পারফরম্যান্সের পুরস্কার পেলেন এবার তিনি। আইসিসি-র তালিকায় টি-টোয়েন্টি ফরম্যাটে শীর্ষে উঠে এলেন ঈশান। জায়গা হারালেন অভিষেক শর্মা। প্রায় এক বছর ধরে এই জায়গা ধরে রেখেছিলেন এই তরুণ ওপেনার। এবার তাঁকেই সরিয়ে এক নম্বর জায়গা দখল করলেন তাঁর সতীর্থ।

ঈশান কিষাণ নিজের কেরিয়ারে এই প্রথম টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় আইসিসি-র ক্রমতালিকায় উঠে এলেন শীর্ষে। সর্বশেষ প্রকাশিত তালিকা অনুযায়ী ঈশানের রয়েছে ৮৭৬ রেটিং পয়েন্ট। দ্বিতীয় স্থানে রয়েছেন অভিষেক শর্মা। তাঁর রয়েছে ৮৬৯ পয়েন্ট। এর আগে আইসিসি র্যাঙ্কিংয়ে এক নম্বরে ছিলেন বিরাট কোহলি, সূর্যকুমার যাদব এবং অভিষেক শর্মা (Ishan Kishan)।
বিশ্বকাপে দুরন্ত ছন্দে ছিলেন এই তরুণ তারকা। ৯ ম্যাচে তিনি করেছিলেন ৩১৭ রান। গড় ছিল ৩৫.২২। দলের হয়ে ব্যাট করেছেন প্রায় ১৯৪ স্ট্রাইক রেটে। ওপেনে নেমেও যেমন নজর কেড়েছেন তেমন পরে নেমে ঝোড়ো ইনিংস খেলেও দলকে এগিয়ে দিয়েছেন অনেকটা। যার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে ৪০ বলে ৭৭ রান এবং ফাইনালে ২৫ বলে ৫৪ রান বিশেষভাবে উল্লেখযোগ্য।
আরও পড়ুন: Biman Bose: ক্ষমতার নয়, আদর্শের রাজনীতি; শুভ জন্মদিন বিমান বসু
আয়ারল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের পর ১ জুলাই থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে নামবে ভারতীয় দল। ম্যাচের কয়েক ঘণ্টা আগেই এই সুখবর পেলেন ঈশান কিষাণ। সাফল্যের ধারা বজায় রাখার জন্য যা ইশানের কাছে বাড়তি অনুপ্রেরণা হতে পারে। তবে ইংল্যান্ড সফরে ভালো পারফর্ম করে ঈশানকে টপকে শীর্ষস্থান ফোরে পাওয়ার চেষ্টা চালাবেন অভিষেক শর্মাও (Ishan Kishan)।


