Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় ক্রিকেট সৌরভের অবদান অনস্বীকার্য, এবার সৌরভকে সম্মান জানাতে চলেছে ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United)।
সৌরভকে বিশেষ সম্মান ম্যানচেস্টারের (Manchester United)
ভারতীয় ক্রিকেটের উন্নতির অন্যতম কান্ডারি সৌরভ গঙ্গোপাধ্যায়। একসময় ভারতীয় ক্রিকেট দলকে খাদ থেকে তুলে এনেছিলেন বিশ্বের দরবারে। ভারতকে আবার জগৎ সভায় শ্রেষ্ঠ প্রমাণ করেছিলেন এই বাঁ হাতি ওপেনার এবং ভারতের প্রাক্তন অধিনায়ক। তাঁর নেতৃত্বেই ২০০৩ বিশ্বকাপ ফাইনাল। তাঁর হাত ধরেই ভারত পেয়েছে একাধিক তারকা ক্রিকেটারকে। যারা পরবর্তীতে ভারতের বিশ্বজয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আধুনিক ক্রিকেটে ভারতীয় আগ্রাসনের শুরু বলা যায় তাঁর হাত ধরেই। সেই সময় অস্ট্রেলিয়ার অশ্বমেধের ঘোড়াকেও থামতে হয়েছিল এই জেদি বাঙালির কাছে (Manchester United)।
তবে সৌরভের ক্রিকেট ছাড়াও ফুটবলের প্রতি প্রেম সবার জানা। বহু মঞ্চে তিনি সেই কথা জানিয়েছেন। এবার তাঁকে বিশেষ সম্মান জানাতে চলেছে তাঁর অন্যতম ফেভারিট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। ১৫ মার্চ ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার সঙ্গে ম্যাচ রয়েছে ম্যানচেস্টারের। ওল্ড ট্র্যাফোর্ডে ঘরের মাঠে সেই ম্যাচেই সম্মানিত করা হবে ভারতের মহারাজকে।

সৌরভ ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থক। যখন ক্রিকেট খেলতেন, লন্ডনে গেলেই ম্যানচেস্টারের খেলা দেখতে গ্যালারিতে হাজির থাকতে দেখা গিয়েছে তাকে। মঙ্গলবার সৌরভ বলেন, ‘ম্যানচেস্টারের পক্ষ থেকে অনেক দিন ধরেই আমাকে বলেছিল। বিশ্বকাপ চলছিল বলে সময় পাইনি। এ বার যাচ্ছি। ওরা জানিয়েছে, আমাকে বিশেষ ভাবে সম্মানিত করা হবে।’
আরও পড়ুন: Weather: দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস
ইংল্যান্ড উড়ে যাওয়ার আগে মঙ্গলবার বিকেলে সৌরভ উদ্বোধন করলেন শতাব্দী প্রাচীন হাওড়া ইউনিয়ন ক্লাবের বিশেষ তথ্যচিত্র এবং ‘কফি টেবল বুক’-এর। সেখানে তিনি জানিয়েছেন, ‘হাওড়া ইউনিয়নের অন্যতম কর্ণধার ইন্দ্রনাথ দে–র সঙ্গে আমাদের বহুদিনের পারিবারিক সম্পর্ক। তিনি এখন নেই। কিন্তু তাঁর আদর্শকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছে এই ক্লাব। ক্রিকেট-ফুটবল-হকিতে হাওড়া ইউনিয়ন ক্লাবের অনেক অবদান রয়েছে (Manchester United)।’


