Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যেই সংসদে বড় দাবি করলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি। বৃহস্পতিবার তিনি জানালেন, বর্তমান পশ্চিম এশিয়া সংকটের মধ্যেও ভারতের অপরিশোধিত তেলের (ক্রুড অয়েল) সরবরাহ সম্পূর্ণ নিরাপদ(Oil Minister)। একই সঙ্গে বিরোধীদের উদ্দেশে কটাক্ষ করে তিনি বলেন, “এটা গুজব ছড়ানোর সময় নয়।”
‘ভারতের পরিস্থিতি স্থিতিশীল’ (Oil Minister)
সংসদে বক্তব্য রাখতে গিয়ে পুরি বলেন, আধুনিক জ্বালানি ইতিহাসে পৃথিবী সম্ভবত এত বড় সংকটের মুখোমুখি আগে হয়নি। তবুও ভারতের পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। তাঁর দাবি, হরমুজ প্রণালীর মাধ্যমে যতটা তেল ভারতে আসার কথা ছিল, তার থেকেও বেশি পরিমাণ ক্রুড ইতিমধ্যেই অন্য উৎস থেকে নিশ্চিত করা হয়েছে।
অন্যতম বড় তেল সরবরাহ সংকট
এদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (IEA) সতর্ক করে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ ইতিহাসের অন্যতম বড় তেল সরবরাহ সংকট তৈরি করছে। বৃহস্পতিবার সংস্থাটি জানায়, ইরান উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামো ও তেল স্থাপনাগুলিতে নতুন করে হামলা চালানোয় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারেরও বেশি ছুঁয়ে ফেলেছে।
সংঘর্ষ ক্রমেই তীব্র হয়েছে
গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েলের ইরানের উপর হামলার পর থেকেই সংঘাতের সূচনা হয়। এরপর গত ১৩ দিনে সংঘর্ষ ক্রমেই তীব্র হয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতি ও তেল উৎপাদনের উপর। প্যারিসভিত্তিক আইইএ জানিয়েছে, এই সংঘাতের ফলে বিশ্ব তেল বাজারে প্রতিদিন প্রায় ১ কোটি ব্যারেল সরবরাহ কমে গেছে। সংস্থার মতে, এটি ১৯৭০-এর দশকের তেল সংকটকেও ছাড়িয়ে যেতে পারে।
কঠোর নিয়ন্ত্রণ আরোপ (Oil Minister)
যুদ্ধের জেরে ইরান হরমুজ প্রণালীর উপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। উল্লেখ্য, বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়।
আরও পড়ুন: PM Yagna: ব্রিগেডে প্রধানমন্ত্রীর সমাবেশের জন্য প্রার্থনায় আসানসোলে বিশাল যজ্ঞ
বিকল্প উৎস থেকে পর্যাপ্ত তেল সরবরাহ (Oil Minister)
পুরি আরও জানান, সংকটের আগে ভারতের প্রায় ৪৫ শতাংশ তেল আমদানি হরমুজ প্রণালীর মাধ্যমে আসত। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কূটনৈতিক উদ্যোগ ও বিভিন্ন দেশের সঙ্গে সুসম্পর্কের কারণে বিকল্প উৎস থেকে পর্যাপ্ত তেল সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়েছে। ফলে বর্তমান পরিস্থিতিতেও দেশের জ্বালানি সরবরাহে বড় ধরনের কোনো সংকটের আশঙ্কা নেই।



