Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় দল থেকে শচীনকে বাদ দেওয়ার মতো বিস্ফোরক তথ্য সামনে আসতেই তোলপাড় ক্রিকেটে (Sachin Tendulkar)।
২০১২ সালে শচীনকে দলে রাখতে চায়নি বোর্ড? (Sachin Tendulkar)
ভারতে ক্রিকেট যদি ধর্ম হয় শচীন ঈশ্বর। ক্রিকেট ঈশ্বর শচীনকে নিয়ে এমন অনেক কাহিনী রয়েছে যা হার মানাবে রূপকথাকেও। ভারতীয় দলের পরপর যদি উইকেট পড়েও যায় তবু বিপক্ষ স্বস্তি পায় না। কারণ তাঁরা জানেন তখনও ক্রিজে রয়েছেন শচীন। বাবার মৃত্যুর পর কেনিয়ার বিরুদ্ধে শতরান করা হোক বা শেন ওয়ার্নের বলে একের পর এক বল বাউন্ডারিতে পাঠানো সব রূপকথাই তিনি লিখেছেন ২২ গজে। টেস্ট ও একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক তিনি। বলা যায় একছত্র অধিপতি শচীন (Sachin Tendulkar)। সেই ক্রিকেটের ঈশ্বরকে ব্যাট তুলে রাখার কথা ভেবেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড?
সেই বিস্ফোরক তথ্য সামনে আনলেন বোর্ডের প্রাক্তন নির্বাচক প্রধান সন্দীপ পাটিল। তিনি দাবি করেন, ২০১২ সালেই নাকি শচীনের পরিবর্ত ঠিক করে ফেলেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। অর্থাৎ বোর্ডই আর চাইছিল না যে শচীন আর ব্যাট হাতে মাঠে নামুন। ২০১২ সালটা শচীনের খুব খারাপ গিয়েছিল। নয় টেস্টে গড় ছিল মাত্র ২৩.৮০। একটিও শতরান ছিল না তাঁর ব্যাটে। আর দশ একদিনের ম্যাচে গড় ছিল ৩১.৫০।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পাটিল বলেছেন, তিনি শচীনকে নাকি জিজ্ঞাসা করেছিলেন তোমার পরিকল্পনা কী? শচীন জবাবে বলেছিল, ‘কেন?’ এরপরই পাটিল নাকি বলেছিলেন, বোর্ড এবার পরিবর্ত খুঁজছে। শচীন নাকি এই কথা শুনে বিস্মিত হয়ে গিয়েছিল। শচীন এরপর বলেছিল ‘তুমি সত্যি বলছ?’ জবাবে পাটিল নাকি বলেছিলেন, ‘হ্যাঁ’ (Sachin Tendulkar)।

এরপরই সেই সাক্ষাৎকারে পাটিল জানান, নির্বাচকদের হাতে প্লেয়ারকে অবসর নিতে বাধ্য করার ক্ষমতা নেই। তাঁদের হাতে শুধু থাকে দল নির্বাচন করার ক্ষমতা। তাঁর কথায়, ‘নির্বাচকরা একজন ক্রিকেটারকে দল থেকে বাদ দিতে পারে। কিন্তু এটা বলতে পারে না যে তোমার কেরিয়ার শেষ। আমার শচীনের পরিকল্পনা জানতে চেয়েছিলাম। সে বলেছিল খেলা চালিয়ে যেতে চায়। আমরা বলেছিলাম ঠিক আছে।’

আরও পড়ুন: Budge Budge: এক মুহূর্তে তছনছ গ্যারেজ! কীভাবে ঘটল বজবজের ভয়াবহ বিস্ফোরণ
এরপরই তিনি আরও যোগ করেন, ‘তখনই একের পর এক ক্রিকেটার দলে ঢুকতে শুরু করেছিল। অনেকেই হয়ত আমাদের উপর রাগ করবেন। কারণ সে শচীন তেন্ডুলকার। কিন্তু তখন সামি রয়েছে। বুমরা চলে এসেছে। অশ্বিন, জাদেজা, রাহানেরা রয়েছে। এই বদল গুলো নিয়ে কিন্তু কেউ কিচ্ছু বলে না। তারা শুধু মনে রাখে আমরা শচীনকে বাদ দিতে চেয়েছিলাম (Sachin Tendulkar)।’


