Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: এবার থেকে রাতের ট্রেন (Indian Railways) জার্নিতে কিছুটা সমস্যায় পড়তে পারেন রেলওয়ের যাত্রীরা। কারণ, অগ্নিকাণ্ডের আশঙ্কা কমাতে রাতের নির্দিষ্ট সময়ে ট্রেনের চার্জিং পয়েন্ট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রেল বোর্ড। নির্দেশ অনুযায়ী, রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ছয় ঘণ্টা বন্ধ রাখতে হবে কামরার চার্জিং পয়েন্ট। এই নিয়ম কার্যকর করতে দেশের সমস্ত রেলওয়ে জোনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।
কেন এই পদক্ষেপ? (Indian Railways)
সম্প্রতি দক্ষিণ-পূর্ব রেলের একটি ট্রেনে চার্জ (Indian Railways) দেওয়ার সময় পাওয়ার ব্যাঙ্ক থেকে ধোঁয়া বেরনোর ঘটনা সামনে আসে। এই ঘটনার পর ট্রেনে বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারের নিরাপত্তা নিয়ে নতুন করে সতর্ক হয়েছে রেল কর্তৃপক্ষ। চার্জিং পয়েন্ট থেকে সম্ভাব্য বিপদের ঝুঁকি কমাতেই এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: Naihati Boro Maa: চোরবাগানের ঘটনার পর বড়মার পুজোয় কড়া নিরাপত্তা, ৯ দিন বন্ধ থাকবে মন্দির দর্শন
আকস্মিক পরিদর্শনের নির্দেশ
শুধু নির্দেশ জারি করেই দায়িত্ব শেষ করতে চাইছে না রেল বোর্ড। নির্ধারিত সময়ে চার্জিং পয়েন্ট বন্ধ রাখা হচ্ছে কি না, তা দেখতে রেলের আধিকারিকদের আকস্মিক পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Taj Hotel: ভাষার ভুলে কর্মীকে থাপ্পড়! আত্মসম্মান রক্ষায় অতিথির বিরুদ্ধে কড়া পদক্ষেপ
এখন প্রশ্ন উঠছে যাত্রীদের অসুবিধা করে রেলের এই সুরক্ষা পদক্ষেপ কতটা ফলপ্রসূ হবে তাই দেখার।


