Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ (CM On LPG) রাজ্যেও। এলপিজি সঙ্কট নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় উদ্যোগী সরকার। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সমস্ত জেলার আধিকারিকরা ভার্চুয়ালি এই বৈঠকে যোগদান করেন। রান্নার গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে আজকের এই জরুরি বৈঠক করা হয়েছে বলে মমতা জানান।
আধিকারিকদের নিয়ে বিশেষ বৈঠকে মুখ্যমন্ত্রী (CM On LPG)
নবান্নে সমস্ত দফতরের আধিকারিকদের (CM On LPG) নিয়ে বিশেষ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত জেলার আধিকারিকরা ভার্চুয়ালি এই বৈঠকে যোগদান করেন। তিনি জানান, রান্নার গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে আজকের এই জরুরি বৈঠক করা হয়েছে। বিস্তারিতভাবে পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে এবং অত্যাবশ্যকীয় জ্বালানি সরবরাহে জনগণকে যাতে কোনও বিঘ্নের সম্মুখীন হতে না হয়, সেজন্য প্রশাসনকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এলপিজি কন্ট্রোল রুম চালু (CM On LPG)
জ্বালানি সংকট মোকাবিলায় SOP জারি করা হয়েছে। এরই পাশাপাশি, নবান্নে এলপিজি কন্ট্রোল রুম চালু করা হচ্ছে।
কন্ট্রোল রুমের নম্বরটি হল- ১০৭০ / ০৩৩-২২১৪-৩৫২৬।
হাসপাতাল, সাধারণ গৃহস্থালি, মিড-ডে-মিল প্রকল্প অধীনস্থ স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং সংশোধনাগার, সরকারি হস্টেল ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহের বিষয়টির দিকে বিশেষভাবে নজর রাখছে রাজ্য। এছাড়াও রেস্তোরাঁ, হকার এবং হোম ডেলিভারি পরিষেবার সঙ্গেও জড়িত সকলের বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হয়েছে আজ। অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস এজেন্সিদের গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। সাপ্লাই চেন যেন স্বচ্ছ ও নিয়মিত থাকে, তার ওপর বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা আধিকারিকদের। কোনো ধরনের হোর্ডিং, অবৈধ মজুত, অতিরিক্ত দাম নেওয়া বা কালোবাজারি বরদাস্ত করা হবে না। সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। প্রয়োজনে মজুতদারদের থেকে জ্বালানি গ্যাস বাজেয়াপ্ত করবে রাজ্য সরকার। রাজ্যবাসীর সুবিধার্থে, রাজ্য সরকার সর্বক্ষণ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। গ্যাস সাপ্লাইয়ের বিষয়টি রয়েছে কেন্দ্রের হাতে। এটা রাজ্য সরকারের হাতে না থাকলেও, বাংলার মানুষকে সংকটমুক্ত করতে বিষয়টিতে নজর রাখা হয়েছে এবং নিয়মিত মনিটর করা হচ্ছে।
আরও পড়ুন: Oil Minister: সংকটের মধ্যেও নিরুদ্বেগ ভারত, সংসদে কী বার্তা পেট্রোলিয়াম মন্ত্রীর?
আধিকারিকদের ইভিএম-এর দিকে কড়া নজর রাখার নির্দেশ দিয়ে তিনি জানান, কোনওভাবেই যেন ভোটযন্ত্রে কোনও কারচুপি না হতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। বহিরাগতরা বাংলায় ঢুকেছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। জেলাশাসকদের উদ্দেশ্যে তিনি বলেন, সতর্ক হোন ও বন্ধ করুন। বাইরের লোক ঢুকতে দেবেন না। হোটেলে রেইড করুন। নাকা চেকিং, সমস্ত কিছু শুরু করে দিন।


