Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করতে কেন্দ্র সরকারের বিভিন্ন মন্ত্রকের প্রতিনিধিদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দেশের জ্বালানি সরবরাহ, বন্দর কার্যক্রম, অবকাঠামো ও প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখা হয়। সরকারি সূত্রে জানানো হয়েছে, দেশের তেল শোধনাগারগুলি বর্তমানে উচ্চ ক্ষমতায় কাজ করছে(West Asia Meeting)।
পর্যাপ্ত সিলিন্ডার মজুত (West Asia Meeting)
খুচরো জ্বালানি বিক্রয়কেন্দ্রগুলি স্বাভাবিকভাবে চালু রয়েছে এবং পর্যাপ্ত সিলিন্ডার মজুত রয়েছে। প্রতিদিন প্রায় ৫০ লক্ষ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে। ঘরোয়া এলপিজি উৎপাদন ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দেশের বিভিন্ন বন্দরে পণ্য ওঠানামা ও জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।
একযোগে পদক্ষেপ নেওয়া হয়েছে (West Asia Meeting)
সরকার জানিয়েছে, পরিকাঠামো ব্যবস্থাপনা, আর্থিক সহায়তা, জ্বালানি নিরাপত্তা পর্যবেক্ষণ এবং জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে একযোগে পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া বিদেশে থাকা ভারতীয়দের সহায়তায় বিভিন্ন দেশের ভারতীয় দূতাবাস নিয়মিত যোগাযোগ রাখছে। প্রয়োজনে বাণিজ্যিক বিমান পরিষেবা ও ভিসা সংক্রান্ত তথ্যও দেওয়া হচ্ছে।
আরও পড়ুন:LPG Supply: গ্যাসের জোগান স্বাভাবিক থাকবে? বড় বার্তা দিল কেন্দ্র
আতঙ্কিত না হতে অনুরোধ (West Asia Meeting)
সরকার নাগরিকদের কাছে অনুরোধ করেছে, আতঙ্কে অতিরিক্ত এলপিজি সিলিন্ডার বুকিং না করার জন্য। পাশাপাশি ভুয়ো খবর ও গুজব সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।



