Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: হনুমান মন্দিরে ট্রফি নিয়ে যাওয়া নিয়ে বিতর্কের পর আবার গুরুদ্বারে ভারতীয় দলের হেড কোচ গম্ভীর (Gautam Gambhir)।
গুরুদ্বারে প্রার্থনা করতে গেলেন গম্ভীর (Gautam Gambhir)
বিশ্বকাপ জেতার কয়েকদিন কেটে গিয়েছে। একদিকে যেমন আনন্দের ঢেউ তেমন কিছু বিতর্কের জন্ম হয়েছে এই বিশ্বকাপের পর। বিশ্বকাপ জয়ের ট্রফি নিয়ে হনুমান মন্দিরে যাওয়ার পর নিন্দার মুখে পড়তে হয়েছিল ভারতীয় দলকে। সেই দলের হেড কোচ গৌতম গম্ভীর। তারপর ভারতের প্রাক্তন ভারতীয় প্লেয়ার এবং বর্তমান সাংসদ কীর্তি আজাদ এর বিরোধিতা করে বলেছিলেন ট্রফি নিয়ে শুধু মন্দির নয়, সব ধর্মীয় স্থানেই উচিত যাওয়া। সেই বিতর্কের কয়েকদিন বাদে এবার দিল্লির গুরুদ্বারে গেলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
বিশ্বকাপ জয়ের পর ১২ মার্চ, বৃহষ্পতিবার সন্ধ্যেয় গৌতম গম্ভীর দিল্লির গুরুদ্বার শ্রী রাকাবগঞ্জ সাহিবে প্রার্থনা করতে যান। তাঁর টিমের পক্ষ থেকে সেই ভিডিয়ো শেয়ার করা হয়েছে। টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীর যেই শহরেই যান না কেন ম্যাচের আগে সেখানকার মন্দিরে যাওয়া তাঁর রুটিনের মধ্যে পড়ে। ম্যাচ ছাড়াও কোনও শহরে গেলে তাঁকে দেখা গিয়েছে সেখানকার মন্দিরে যেতে। এ বার তিনি গুরুদ্বারে যাওয়ায় প্রশ্ন উঠছে, সম্প্রতি বিতর্কের মুখে পড়েই কি তিনি সিদ্ধান্ত বদল করলেন?

আরও পড়ুন: Vidyasagar Setu: মেরামতির কাজ, রবিবার ১২ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর গম্ভীর, সূর্যকুমার যাদব এবং জয় শাহকে দেখা গিয়েছিল হনুমান মন্দিরে গিয়ে পুজো দিতে। এরপর এই বিষয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন কীর্তি আজাদ। তিনি বলেন বিশ্বকাপ কোনও একটি ধর্মের নয়। দলে সঞ্জু আছেন যিনি খ্রীশ্চান আবার সিরাজও রয়েছেন। যদি ট্রফিকে কোনও দর্মীয় স্থানে নিয়ে যেতেই হয়, তা হলে মন্দিররে না নিয়ে গিয়ে গুরুদ্বার, মসজিদে নিয়ে যাওয়া দরকার (Gautam Gambhir)।


