Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পাক স্পিনার আব্রার আহমেদকে দলে নেওয়া ঘিরে বিতর্কে মুখ খুলল সানরাইজার্স লিডস (Daniel Vettori)।
কী জানাল সানরাইজার্স? (Daniel Vettori)
পাকিস্তান স্পিনারকে দলে নিয়ে আবার বিতর্ক তবে এবার কলকাতা নয় বরং বিতর্কের কেন্দ্রে সানরাইজার্স লিডস। পাকিস্তান স্পিনার আব্রার আহমেদকে দলে নিয়ে বিতর্কে জড়িয়েছেন কাব্য মারানেরা এবং এর কারণে সমর্থকদের রোষের মুখেও পড়তে হয়েছে তাদের। ‘দ্য হান্ড্রেড’-এর একমাত্র ভারতীয় মালিকানাধীন দল হিসাবে পাক ক্রিকেটারকে নিয়েছে সানরাইজার্স লিডস। তাদের এহেন সিদ্ধান্তে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা ক্ষুদ্ধ। তবে কেন তাঁরা এমন সিদ্ধান্ত নিয়েছেন সেই কথা জানালেন দলের প্রধান কোচ ড্যানিয়েল ভেট্টরি (Daniel Vettori)।
ভারতীয় ক্রিকেটপ্রেমীদের অভিযোগ একাধিক বিকল্প হাতে থাকার পরেও জাতীয় ভাবাবেগের বিরুদ্ধে গিয়ে পাক প্লেয়ারকে দলে নিয়েছেন কাব্য। এই সিদ্ধান্তে বিতর্কের সৃষ্টি হলেও এতে কোনও ভুল দেখছেন না দলের প্রধান কোচ। দলের প্রধান কোচ বলেন, ‘আমাদের মূল লক্ষ্য ছিল আদিল রসিদকে দলে নেওয়া। ওকে না পাওয়ায় আমরা ঠিক করি, ভাল মানের একজন বিদেশি স্পিনার নিতে হবে। চার-পাঁচ জনের নাম ছিল। তাদের মধ্যেই ছিল আব্রারর। ওর মতো স্পিনারকে পাওয়ায় আমরা খুশি (Daniel Vettori)।’

ভেট্টরি জানিয়েছেন নিলামের আগে দলের বৈঠকে পাক প্লেয়ারকে দলে নেওয়া নিয়ে কোনও আলোচনা হয়নি এবং এই বিষয়ে কোনও নির্দেশও ছিল না তাদের কাছে। তিনি বলেন, ‘আমরা দলের প্রতিটি জায়গা নিয়ে পরিকল্পনা করেছিলাম। নিলামে যে ক্রিকেটারদের নাম ছিল, সকলকে নিয়ে আলোচনা হয়েছিল। পাকিস্তানের ক্রিকেটারদের নেওয়া যাবে না, এমন কোনও নির্দেশ ছিল না। আমরা খুব সাধারণ এবং ক্রিকেটীয় ভাবে পরিকল্পনা করেছি। যে বিভাগে সবচেয়ে ভাল যাকে নেওয়ার সুযোগ থাকবে, তার জন্যই ঝাঁপাতে হবে।’

আরও পড়ুন: LPG Crisis: গ্যাস সঙ্কটে নাজেহাল, এবার বিরিয়ানির হাঁড়িতে কোপ!
ভেট্টরি জানান তাদের নজরে ছিল উসমান তারিক, রিশাদ হোসেনের মতো স্পিনারেরাও। তারপরেও কেন আব্রারকে নেওয়ার জন্য ঝাঁপালেন? এই নিয়েও ব্যাখ্যা দেন ভেট্টরি। তিনি বলেন, ‘ওর বলে একটা রহস্য আছে। আমাদের মনে হয়েছে, ওর বলের সঙ্গে ইংল্যান্ডের অধিকাংশ ক্রিকেটারই অপরিচিত। ওর বল খেলার অভিজ্ঞতা নেই প্রায় কারও। কিছু দিন আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আব্রারর খেলেছিল। অস্ট্রেলিয়ার ব্যাটার সঙ্গে কথা বলেছিলাম। ওরাও বলেছিল, আব্রারের বল খেলা কঠিন। বলের বৈচিত্র ভাল। পাওয়ার প্লে এবং মাঝের ওভারে বল করতে পারে (Daniel Vettori)।’


