Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৬ সালের ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার অনুষ্ঠিত হবে ১৫ মার্চ, রবিবার। সিনেমা জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কারগুলোর একটি এই অস্কার। বিজয়ীরা পান বিখ্যাত সোনালি মূর্তি যাকে সবাই ‘অস্কার’ বা ‘লিটল গোল্ড ম্যান’ বলে চেনে। কিন্তু এই মূর্তির প্রকৃত মূল্য কত, জানেন কি(Academy Awards)?
Academy Award of Merit (Academy Awards)
অস্কারের আসল নাম “Academy Award of Merit”। ১৯২৭ সালে হলিউডের বিখ্যাত নির্মাতা ও অভিনেতাদের উদ্যোগে অ্যাকাডেমি গঠিত হয়। উদ্দেশ্য ছিল চলচ্চিত্রে অসাধারণ কাজকে সম্মান জানানো। ১৯২৯ সালের ১৬ মে হলিউড রুজভেল্ট হোটেলে প্রথম অস্কার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথমবার Best Picture পুরস্কার পায় নীরব যুদ্ধভিত্তিক চলচ্চিত্র Wings। প্রথম সেরা অভিনেতা হন এমিল জ্যানিংস, আর সেরা অভিনেত্রী হন জ্যানেট গেইনর।
কত দাম অস্কারের?
অস্কারের মূর্তিটি প্রায় ১৩.৫ ইঞ্চি লম্বা এবং ওজন প্রায় ৩.৮৫ কেজি। এটি একটি নাইট বা যোদ্ধার আকৃতিতে তৈরি, যিনি হাতে তলোয়ার ধরে একটি ফিল্ম রিলের উপর দাঁড়িয়ে আছেন। মূর্তিটি সোনালি প্রলেপ দেওয়া ব্রোঞ্জ দিয়ে তৈরি। অনেকেই ভাবেন অস্কারের দাম হয়তো লাখ লাখ ডলার। কিন্তু বাস্তবে একটি অস্কার মূর্তি তৈরি করতে খরচ হয় মাত্র প্রায় ৪০০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩৭ হাজার টাকা)।
ইচ্ছেমত বিক্রি নয় মূর্তি (Academy Awards)
আরও অবাক করা বিষয় হল, অস্কার বিজয়ীরা এই মূর্তি ইচ্ছেমত বিক্রি করতে পারেন না। ১৯৫১ সালে অ্যাকাডেমি একটি নিয়ম চালু করে, যেখানে বলা হয়েছে যদি কেউ অস্কার বিক্রি করতে চান, তবে আগে অ্যাকাডেমিকে মাত্র ১ ডলারে সেটি কেনার সুযোগ দিতে হবে। এই নিয়মের উদ্দেশ্য হলো অস্কারের মর্যাদা ও প্রতীকী মূল্য বজায় রাখা।
আরও পড়ুন: Amsterdam Jew Attack: আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ: বিশ্বজুড়ে বাড়ছে ইহুদিবিরোধী হামলা
আসল মূল্য অর্থে নয়, সম্মানে (Academy Awards)
তবে অস্কার জেতার আসল মূল্য অর্থে নয়, সম্মানে। অস্কার জয়ের পর অনেক অভিনেতা, পরিচালক বা শিল্পীর পারিশ্রমিক ২০-৩০ শতাংশ পর্যন্ত বেড়ে যায় যাকে বলা হয় “Oscar bump”। তাই অস্কারের মূর্তির দাম হয়তো কম, কিন্তু এর সম্মান ও প্রভাব অমূল্য।



