Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা (WB Assembly Election 2026) নির্বাচন নিয়ে আজই গুরুত্বপূর্ণ ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। বিকেল ৪টেয় দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করে পশ্চিমবঙ্গ-সহ মোট পাঁচটি রাজ্যের নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করবে কমিশন। সেই ঘোষণার দিকেই এখন তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল থেকে সাধারণ ভোটাররা।
তিন দফায় ভোট সম্পন্ন করার সম্ভাবনা (WB Assembly Election 2026)
সূত্রের খবর, এ বার পশ্চিমবঙ্গে তুলনামূলক কম দফায় (WB Assembly Election 2026) ভোট গ্রহণের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। আগে যেখানে সাত বা আট দফায় ভোট হত, সেখানে এ বার দুই থেকে তিন দফায় ভোট সম্পন্ন করার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। সম্ভাব্য সূচি অনুযায়ী, রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ ১৫ এপ্রিলের পর শুরু হতে পারে। পুরো ভোট প্রক্রিয়া ৩০ এপ্রিলের মধ্যেই শেষ করার চেষ্টা করা হচ্ছে। যদিও পরিস্থিতির উপর নির্ভর করে একটি দফা মে মাসের প্রথম দিকেও হতে পারে।

রাজ্যে পৌঁছতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী (WB Assembly Election 2026)
গত ৮ মার্চ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে কমিশনের পূর্ণাঙ্গ প্রতিনিধি দল কলকাতায় এসে প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখে। পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে একাধিক বৈঠক করা হয়। ইতিমধ্যেই রাজ্যে পৌঁছতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী এবং বিভিন্ন জেলায় রুট মার্চও চলছে।

আরও পড়ুন: Women Beauty Rituals: যোনিচ্ছেদ থেকে স্তনে লোহার পাটাতন, নারীদের সুন্দর করার নির্মম কৌশল!
ভোটার তালিকা নিয়ে প্রশ্ন
অন্যদিকে ভোটার তালিকা নিয়েও কিছু প্রশ্ন সামনে এসেছে। প্রায় ৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারের বিষয়টি এখনও পুরোপুরি মেটেনি। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তার মধ্যে প্রায় ১৫ লক্ষ ভোটারের বিষয় ইতিমধ্যেই নিষ্পত্তি হয়েছে। যাঁদের নাম তালিকা থেকে বাদ পড়েছে, তাঁরা ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ পাবেন বলেও সুপ্রিম কোর্ট জানিয়েছে। সব মিলিয়ে আজকের ঘোষণার পরই স্পষ্ট হবে পশ্চিমবঙ্গের নির্বাচনী সময়সূচি এবং ভোটের চূড়ান্ত রূপরেখা।


