Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রান্নাঘরে বহু বছর ধরে (LPG vs Induction) রাজত্ব করছে গ্যাস ওভেন। কিন্তু সময় বদলাচ্ছে, আর সেই সঙ্গে বদলাচ্ছে রান্নার পদ্ধতিও। বাজারে রান্নার গ্যাসের দাম ক্রমশ বাড়তে থাকায় অনেকেই এখন বিকল্প হিসেবে ভাবছেন ইন্ডাকশন কুকারের কথা। তবে অনেকেরই মনে প্রশ্ন-ইন্ডাকশন ব্যবহার করলে কি সত্যিই খরচ কমে, নাকি মাস শেষে বিদ্যুতের বিলই বাড়বে?
তাপ অপচয়? (LPG vs Induction)
সহজভাবে বললে, গ্যাসে রান্না করার (LPG vs Induction) সময় প্রচুর তাপ নষ্ট হয়ে যায়। শিখা থেকে উৎপন্ন তাপের একটা বড় অংশ বাতাসে ছড়িয়ে পড়ে। ফলে যে পরিমাণ গ্যাস ব্যবহার করা হয়, তার সবটা কার্যকরভাবে কাজে লাগে না। অনেক ক্ষেত্রে দেখা যায়, প্রায় অর্ধেকেরও বেশি তাপ অপচয় হয়ে যায়।

বিদ্যুৎ খরচ কম? (LPG vs Induction)
অন্যদিকে ইন্ডাকশন কুকারের কাজের পদ্ধতি সম্পূর্ণ আলাদা। এখানে তাপ সরাসরি পাত্রে তৈরি হয়, ফলে শক্তির অপচয় অনেক কম। আধুনিক ইন্ডাকশন প্রযুক্তির কারণে বিদ্যুতের বেশিরভাগটাই রান্নার কাজে ব্যবহার হয়। তাই হিসেব করলে দেখা যায়, একই পরিমাণ রান্না করতে গ্যাসের তুলনায় বিদ্যুৎ খরচ প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কম হতে পারে।

আরও পড়ুন: WB Election 2026: বাংলায় কেন ৮ দফা নয় ২ দফায় ভোট?
ধরা যাক, মাসে গ্যাসের জন্য যদি প্রায় ১০০০ টাকা খরচ হয়, তাহলে ইন্ডাকশন ব্যবহার করলে সেই খরচ নেমে আসতে পারে প্রায় ৬০০ থেকে ৭০০ টাকায়। অর্থাৎ প্রতি মাসে কয়েকশো টাকা পর্যন্ত সাশ্রয় সম্ভব, যা বছরে বড় অঙ্কের টাকায় দাঁড়াতে পারে। তবে সঠিকভাবে ব্যবহার করাও জরুরি। রান্না শুরু করার আগে সব উপকরণ প্রস্তুত রাখা ভালো, যাতে অযথা বিদ্যুৎ নষ্ট না হয়। সমান তলার স্টিল বা লোহার পাত্র ব্যবহার করলে ইন্ডাকশন আরও কার্যকরভাবে কাজ করে। সব মিলিয়ে, গ্যাস ও ইন্ডাকশন-দুটোরই নিজস্ব সুবিধা রয়েছে। তবে সচেতনভাবে ব্যবহার করলে ইন্ডাকশন কুকার ভবিষ্যতের রান্নাঘরে একটি সাশ্রয়ী বিকল্প হয়ে উঠতেই পারে।


