Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: তৃণমূল কংগ্রেস ছাড়ছেন আরাবুল ইসলাম। সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকালই ISF-এ যোগ দিতে পারেন তৃণমূলের এই বর্ষীয়ান নেতা আরাবুল ইসলাম(Arabul Islam)।
দলে কোণঠাসা আরাবুল! (Arabul Islam)
সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলন থেকে শুরু করে একাধিক রাজনৈতিক লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আরাবুল। দীর্ঘদিন ধরে দলের সংগঠনে সক্রিয় থাকা সত্ত্বেও বর্তমানে দলের ভেতরে নিজেকে কোণঠাসা মনে করছিলেন আরাবুল ইসলাম।
ক্ষোভ থেকেই দল ছাড়ার সিদ্ধান্ত (Arabul Islam)
দলীয় সূত্রে খবর, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার প্রভাব বাড়ার পর থেকেই সংগঠনের মধ্যে আরাবুল ইসলামের গুরুত্ব কমতে থাকে। বিষয়টি নিয়ে তিনি বারবার দলের উচ্চ নেতৃত্বের কাছে দরবার করলেও কোনও সুরাহা মেলেনি বলে অভিযোগ। পুরনো দিনের তৃণমূলের লড়াকু নেতার কথা দল আর শুনছে না এই অভিমান ও ক্ষোভ থেকেই তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন: Dubai Drone Attack: ড্রোন আছড়ে পড়তেই বন্ধ উড়ান
ISF-এ আরাবুল ইসলাম! (Arabul Islam)
জানা গিয়েছে, তৃণমূল থেকে পদত্যাগ করার পর তিনি ফুরফুরা শরিফে যাবেন। সব কিছু ঠিকঠাক থাকলে আগামিকালই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF)-এ যোগ দিতে পারেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম।



