Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশের কাছে সিরিজ হারের পর ক্ষেপে লাল পাকিস্তানের প্রাক্তনীর (Kamran Akmal)।
ক্ষেপে লাল পাকিস্তানের প্রাক্তন (Kamran Akmal)
পাকিস্তান ক্রিকেট ক্রমাগত যেন তলিয়ে যাচ্ছে খাদের অতলে। উন্নতির থেকে বেশি তারা জড়িয়ে পড়েছে একের পর এক বিতর্কে। টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাঁদের পারফরম্যান্স ছিল হতাশাজনক। এরপর তাদের আর্থিক জরিমানার মুখেও পড়তে হয়েছে পাকিস্তান দলের ক্রিকেটারদের। বিশ্বকাপের পর তারা সিরিজ খেলতে নামে নেমেছে বাংলাদেশের বিরুদ্ধে। সেখানেও লজ্জাজনকভাবে সিরিজ হারতে হয়েছে পাকিস্তানকে (Kamran Akmal)।
এশিয়া কাপের পর থেকেই বিতর্কে রয়েছেন মহসিন নকভি। আবারও তাঁকে পড়তে হলো কটাক্ষের মুখে। বাংলাদেশের কাছে তিন ম্যাচের সিরিজ একদিনের সিরিজ হারের পর পাকিস্তান ক্রিকেট দল এবং পিসিবি প্রধান নকভিকে একহাত নিলেন পাকিস্তানের প্রাক্তনীরা। টিটোয়েন্টি বিশ্বকাপ থেকে লজ্জাজনক বিদায়ের পর বাংলাদেশের সামনে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকলেও সেটা কাজে লাগাতে পারেনি সলমন আঘারা। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় পাকিস্তান। কিন্তু সিরিজ নির্ণায়ক ম্যাচে হেরে সিরিজ হারে পাকিস্তান। সলমন আঘার শতরানও বাঁচাতে পারেনি দলকে। ২-১ সিরিজ হরে পাকিস্তান। ২৭৯ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। শেষ বলে আউট হন শাহিন শাহ আফ্রিদি।

পাকিস্তানের এই ভাবে সিরিজ হারের পর চটেছেন দলের প্রাক্তনীরা। যার মধ্যে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার এবং নির্বাচক কামরান আকমল। একটি আলোচনায় পাক দলকে একহাত নিয়ে আকমল বলেন, ‘পাকিস্তান দলের এমন অবস্থা, এবার নেদারল্যান্ড আমাদের সঙ্গে সিরিজ খেলতে চাইবে। তারপর আমাদের হারিয়ে টেস্ট খেলার ছাড়পত্র সংগ্রহ করবে। বর্তমানে পাকিস্তানের ক্রিকেটের এমনই অবস্থা। বাংলাদেশ অনায়াসে ৩৫০ রান করতে পারত। কিন্তু ২৯০ রান করেছে। লিটন দাস মন্থর ইনিংস খেলেছে। তাসত্ত্বেও আমরা হেরেছি (Kamran Akmal)।’
তবে তিনি শুধু দলকে একহাত নিয়েই থামেননি। পিসিবি প্রধান নকভিকেও একহাত নিয়েছেন। ভারত এশিয়া কাপের ট্রফি তাঁর হাত থেকে নিতে না চাওয়ায় ট্রফি নিয়ে চলে গিয়েছিলেন তিনি। সেই ট্রফি এখনও পায়নি ভারতীয় দল। ট্রফি এখনও রয়েছে নকভির অফিসে। সেই প্রসঙ্গ তুলে আকমল কটাক্ষ করেন নকভিকে। তিনি বলেন, ‘ম্যাচে বিপক্ষকে হারাতে না পারলে, এবার কি আইসিসি ট্রফি চুরি করে বাড়ি নিয়ে যাবে?’
আরও পড়ুন: West Bengal Assembly Election: নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ! পুলিশ প্রশাসনে এত দ্রুত রদবদল
বাংলাদেশ ৫ উইকেটের বিনিময় করে ২৯০ রান। যার মধ্যে রয়েছে তানজিদ হাসানের ১০৭ রান। টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নেন শাহিন আফ্রিদি। প্রথম ম্যাচে একই পিচে ১১৪ রানে অলআউট হয়ে গিয়েছিল পাকিস্তান। ম্যাচ ৮ উইকেটে জেতে বাংলাদেশ। সিরিজ নির্ণায়ক ম্যাচেও বাংলাদেশের কাছে ১১ রানে হারে পাকিস্তান। পাকিস্তানের এই ভরাডুবির পর স্বাভাবিক কারণেই ক্ষেপে লাল পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার থেকে সমর্থকরা সবাই (Kamran Akmal)।


