Last Updated on [modified_date_only] by Aditi Singha
বিশেষ প্রতিবেদন: ত্রয়ণ চক্রবর্ত্তী কে টিভি বাংলা ডিজিটাল: কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন নির্বাচনের দামামা বাজতেই প্রার্থী তালিকা নিয়ে বড়সড় চমক দিল পদ্মশিবির (BJP)। দলের অন্দরে সমীকরণ বদলের ইঙ্গিত দিয়ে প্রথম দফার তালিকায় দেখা গেল আমূল পরিবর্তন। বিজেপির বর্তমান বিধায়কদের মধ্যে ৪৮ জনের ভাগ্য নির্ধারণের কথা থাকলেও, প্রথম তালিকায় ৪০ জন জায়গা পেয়েছেন। তালিকা থেকে বাদ পড়েছেন ৮ জন বিদায়ী বিধায়ক। অন্যদিকে, আরও ১৪ জন বিধায়কের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত, যাঁদের নাম পরবর্তী তালিকায় আসবে কি না, তা নিয়ে দলের অন্দরেই শুরু হয়েছে তীব্র জল্পনা।

কোন কোন কেন্দ্রে কোপ পড়ল? (BJP)
বিজেপি সূত্রের খবর অনুযায়ী, প্রথম তালিকায় যে ৮ জন বিধায়ক টিকিট পাননি, তাঁরা মূলত বালুরঘাট, শীতলকুচি, কালিয়াগঞ্জ, খড়গপুর সদর, বলরামপুর, রঘুনাথপুর, আরামবাগ এবং গোঘাট বিধানসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করছিলেন। এই কেন্দ্রগুলোতে নতুন মুখ আনা হচ্ছে নাকি রাজনৈতিক সমীকরণের কারণে তাঁদের সরানো হল, তা নিয়ে চর্চা তুঙ্গে। যদিও খড়গপুর সদর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে দিলীপ ঘোষকে।
অশোক লাহিড়ীকে নিয়ে নতুন পরিকল্পনা (BJP)
তালিকায় সবথেকে বড় চমক বালুরঘাটের বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ীর নাম না থাকা। তবে কি দল তাঁকে বাতিলের খাতায় ফেলল? বিজেপি সূত্রের খবর কিন্তু অন্য কথা বলছে। জানা যাচ্ছে, অশোক লাহিড়ীকে হয়তো অন্য কোনও সুবিধাজনক আসনে প্রার্থী করা হতে পারে। অথবা তাঁকে সংসদীয় রাজনীতিতে বড় কোনও দায়িত্ব দিয়ে রাষ্ট্রপতির কোটায় রাজ্যসভায় পাঠানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের।

আরও পড়ুন: Rail Death AI: রেললাইনে বন্যপ্রাণীর মৃত্যু রোধ, AI ব্যবহারের সিদ্ধান্ত রেলমন্ত্রকের
ঝুলে রয়েছে ১৪ জনের ভাগ্য
প্রথম দফায় টিকিট পাওয়া ৪০ জন বিধায়কের বাইরে এখনও ১৪ জন বিধায়ক রয়েছেন যাঁদের নাম ঘোষণা বাকি। দলের একাংশের মতে, পারফরম্যান্সের ভিত্তিতে অনেককেই হয়তো এবার বসিয়ে দেওয়া হতে পারে। পরের তালিকায় এই ১৪ জনের মধ্যে কতজন পুনরায় টিকিট পান এবং কতজন বাদ পড়েন, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। এই রদবদল কি বিজেপির নির্বাচনী বৈতরণী পার করতে সাহায্য করবে, নাকি দলের অন্দরে বিদ্রোহের আগুন জ্বালাবে, এখন সেটাই দেখার।



