Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ‘ভবানীপুরে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর বিপক্ষে প্রার্থী সেখানে নন্দীগ্রামে শুভেন্দুর লড়াই কার বিরুদ্ধে তা জানারও আগ্রহ কম ছিল না। নাম আসতেই কপালে ভাঁজ পড়ল সবার। প্রশ্ন উঠল কে এই পবিত্র কর(Nandigram Contest)?
প্রার্থী তালিকা প্রকাশের আগেই দলে (Nandigram Contest)
সকালে প্রার্থী তালিকা প্রকাশের আগেই অভিষক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিয়ে দলে যোগ দেন পবিত্র কর। আর তারপরই প্রার্থী তালিকায় নাম ওঠে এবং সরাসরি যে সে কেন্দ্র নয় নন্দীগ্রামে প্রার্থী ঘোষিত হন।
কে এই পবিত্র কর?
প্রশ্ন ওঠে পবিত্র করকে এতবড় হাইভোল্টেজ কেন্দ্রে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দাঁড় করানোর কারণটা কী? বারবার জল্পনা হতে থাকে পবিত্রর প্রোফাইল নিয়ে। জানা গিয়েছে নন্দীগ্রামে ২০২১ সালে শুভেন্দুর জয়ের নেপথ্য কারিগরদের পুরোধা ছিলেন পবিত্র।
একদা জয়ের কারিগরের মুখোমুখি শুভেন্দু (Nandigram Contest)
বোয়ালে তৃণমূলনেত্রীকে আটকে দেওয়ার পিছনেও নাকি এই পবিত্র করেরই হাত ছিল। সব যদি,কিন্তু, তবে এক করলে বোঝা যায় একসময়ের শুভেন্দুর জয়ের হোতাকে একেবারে তাঁর মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। ময়দানে খেটে জয় তুলে আনা কর্মীকেই তার একসময়ের নেতার বিরুদ্ধে লড়াইয়ের মাঠে নামিয়ে দেওয়ার ঘুঁটি সাজিয়েছে জোড়া ফুল থিঙ্কট্যাঙ্ক।
আরও পড়ুন: Bhawanipur Election: হেভিওয়েট ভবানীপুর: সম্মুখ সমরে মমতা-শুভেন্দু, কোন সমীকরণ এই আসনে?
এবারের জয়ের পরিকল্পনা কী হবে? (Nandigram Contest)
নন্দীগ্রামে গতবার জয় পেয়ে বিধানসভায় বিরোধী দলনেতার আসনে বসেছিলেন শুভেন্দু অধিকারী। হারিয়েছিলেন তৃণমূল সুপ্রিমোকে। এবারও সেই জেতা আসনেই প্রার্থী তিনি। কিন্তু জয়ের কারিগর যে উল্টোদিকে মুখোমুখি? কীভাবে তাহলে এবারের জয়ের পরিকল্পনা ছকবেন বিজেপি নেতা? উত্তর কালের গর্ভেই।



