Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিধানসভা নির্বাচন ২০২৬-কে (Pratik Ur Rahaman) সামনে রেখে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের পরই রাজনৈতিক মহলে নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন প্রতীকুর রহমান। সদ্য সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া এই নেতার নাম তালিকায় না থাকায় নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অন্দরে।
জল্পনার অন্তরালে (Pratik Ur Rahaman)
দলবদলের পর থেকেই জল্পনা (Pratik Ur Rahaman) ছিল, তাঁকে কোনও একটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হতে পারে। সম্ভাব্য আসন নিয়েও আলোচনা চলছিল বিভিন্ন মহলে। কিন্তু শেষ পর্যন্ত সেই সম্ভাবনা বাস্তবায়িত হয়নি। তৃণমূলের ঘোষিত তালিকায় তাঁর নাম না থাকায় স্পষ্ট হয়ে যায়, আপাতত নির্বাচনী লড়াইয়ে তাঁকে দেখা যাবে না।

স্পষ্ট উত্তর প্রতীকুরের (Pratik Ur Rahaman)
এই প্রসঙ্গে প্রতীকুর রহমান নিজেই নিজের অবস্থান (Pratik Ur Rahaman) পরিষ্কার করেছেন। তাঁর দাবি, তিনি কোনওদিনই প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে দল পরিবর্তন করেননি। বরং সংগঠনের কাজে যুক্ত থেকেই নিজের রাজনৈতিক পথ তৈরি করতে চান। তিনি আরও বলেন, রাজনৈতিক জীবনে নিজেকে ‘অপ্রত্যাশিত’ রাখার চেষ্টা করেছেন বলেই এই ধরনের জল্পনা তৈরি হয়েছিল।

অভিযোগ অস্বীকার
সিপিএম ছাড়ার সময় তিনি অভিযোগ করেছিলেন, দলের মধ্যে কাজ করার পর্যাপ্ত সুযোগ পাচ্ছিলেন না। সেই প্রেক্ষিতেই তিনি নতুন দলে যোগ দেন। যদিও বিরোধীরা তখন থেকেই অভিযোগ তুলেছিল, প্রার্থী হওয়ার আশাতেই তাঁর এই পদক্ষেপ। তবে সেই অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন প্রতীকুর।

আরও পড়ুন: Sara Ali Khan: সারার কেদারনাথ যাত্রায় বাধা! কেদারনাথে গেলে ‘হিন্দুত্বে বিশ্বাসী’ ঘোষণা বাধ্যতামূলক!
বর্তমান পরিস্থিতিতেও তিনি দলীয় সিদ্ধান্তকেই গুরুত্ব দিচ্ছেন। তাঁর বক্তব্য, দল যে দায়িত্ব দেবে, সেটাই তিনি পালন করবেন। রাজনৈতিক মহলের একাংশের মতে, সরাসরি ভোটের ময়দানে নামার বদলে সংগঠনের ভিত মজবুত করাই এখন তাঁর মূল লক্ষ্য।


