Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নির্বাচনের আগে আদর্শ আচরণবিধি (Alipurduar News) জারি হতেই রাজ্যজুড়ে কড়া নজরদারি শুরু হয়েছে। তারই মধ্যে আলিপুরদুয়ারে নাকা চেকিং চলাকালীন একটি গাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ টাকা।
গাড়ি দেখেই সন্দেহ (Alipurduar News)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অসমের নম্বর প্লেট (Alipurduar News) লাগানো একটি গাড়ি দেখে সন্দেহ হয় কর্তব্যরত পুলিশকর্মীদের। সঙ্গে সঙ্গে গাড়িটি থামিয়ে তল্লাশি শুরু করা হয়। তল্লাশির সময় গাড়ির ভিতরের বিভিন্ন অংশ খুলতেই বেরিয়ে আসে ৫০০ ও ১০০ টাকার বান্ডিল। এখনও পর্যন্ত প্রায় ২ লক্ষ ৭৫ হাজার টাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।
কার গাড়ি থেকে টাকা পাওয়া যায়? (Alipurduar News)
যাঁর গাড়ি থেকে এই টাকা পাওয়া গিয়েছে, তিনি অসমের বাসিন্দা এবং পেশায় রেশন ডিলার ও সুপারি ব্যবসায়ী-বিকেন ঈশ্বরারি। তিনি স্ত্রীকে নিয়ে আলিপুরদুয়ারে এসেছিলেন এবং একটি হোটেলে রাত কাটান। তাঁর দাবি, ব্যবসার কাজেই প্রায়ই তিনি এই রাজ্যে আসেন এবং কেনাকাটার জন্যই এই টাকা সঙ্গে এনেছিলেন। সবটাই তাঁর ব্যক্তিগত অর্থ বলেও দাবি করেন তিনি। তবে নির্বাচনের আগে এত টাকা এক রাজ্য থেকে অন্য রাজ্যে নিয়ে আসা নিয়ে প্রশ্ন তুলছে পুলিশ। ইতিমধ্যেই টাকার উৎস খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
আরও পড়ুন: Humayun Kabir: বড় দলগুলোর মাঝে হুমায়ূনের ‘আম জনতা’, গেমচেঞ্জার হতে পারবে
এদিকে, রাজ্যে দুই দফায় বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনও কড়া অবস্থান নিয়েছে। বিভিন্ন জায়গায় স্ট্যাটিক সার্ভেলেন্স টিম মোতায়েন করে গাড়ি তল্লাশি চলছে। মূলত বেআইনি অর্থ, অস্ত্র বা মদ পাচার রুখতেই এই পদক্ষেপ। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই এই নজরদারি আরও জোরদার হবে বলেই মনে করা হচ্ছে।


