Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরেই বোর্ডের কাছে নতুন আবদার নির্বাচক প্রধান আগরকরের (Ajit Agarkar)।
বোর্ডের কাছে আগরকরের অনুরোধ (Ajit Agarkar)
দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করেছে ভারত, যা রেকর্ড। পরপর দুইবার বিশ্বকাপ জয়ও কোনও দলের নামে নেই সেই রেকর্ডও এখন ভারতের দখলে। বিশ্বজয়ের পর বড় অনুরোধ অজিত আগরকরের। তিনি সরাসরি বোর্ডের দ্বারস্থ হয়েছেন ভারতের নির্বাচক প্রধান। নিজের চুক্তির মেয়াদ ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানোর অনুরোধ করলেন তিনি (Ajit Agarkar)।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২৫-এ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর গত আইপিএল-এর আগেই তাঁর চুক্তি এক বছরের জন্য বাড়ানো হয়েছিল। রিপোর্ট অনুযায়ী এই নিয়ে কথাবার্তা চলছে। তবে এই বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। শোনা যাচ্ছে ওয়েস্ট জোন থেকে এক ক্রিকেটারের নাম ভাবনা চিন্তা করা হচ্ছে আগরকরের পরবর্তী হিসেবে। আর এটাই সঠিক সময় তাই বিশ্বকাপ জয়ের পরেই বোর্ডের কাছে নিজের অনুরোধ জানালেন আগরকর।

২০২৩ সালে বোর্ড কর্তাদের আস্থা অর্জন করতে সক্ষম হন তিনি। এই পদে থাকা ভেঙ্গসরকর, কৃষ্ণমাচারী শ্রীকান্তের পর সবথেকে বেশি চর্চায় থেকেছেন তিনি। একাধিক সিদ্ধান্তের কারণে বিতর্ক এবং সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাঁকে। বিরাট-রোহিতের সঙ্গে সম্পর্কের অবনতির প্রসঙ্গও বারবার এসেছে তাঁর নামের সঙ্গে। নানা সময়ে বিভিন্ন কারণে খবরের শিরোনামে থেকেছেন আগারকর।

আরও পড়ুন: RG Kar Victims Mother: পানিহাটিতে বিজেপি প্রার্থী অভয়ার মা! লড়বেন বিধানসভা নির্বাচনে!
গত তিন বছরে চারটি আইসিসি ফাইনাল খেলেছে টিম ইন্ডিয়া। যার মধ্যে তিনটেই জিতেছে ভারতীয় দল। একটিতে হারতে হয়েছে। সেক্ষত্রে প্লেয়ারদের যেমন নাম আসে তেমনই নাম আসে নির্বাচক এবং কোচের। তবে তাঁর নেওয়া বেশ কিছু সিদ্ধান্ত চর্চায় থেকেছে যার মধ্যে সূর্যকুমারকে টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য দীর্ঘমেয়াদি অধিনায়ক করা, রোহিতের হাত থেকে ওয়ানডে দলের অধিনায়কত্বের ভার শুভমন গিলের হাতে তুলে দেওয়া। আবার সামির মতো বোলার ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্ম করেও দলে সুযোগ না পাওয়া নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাঁকে। তবে তাঁর আমলে যে ভারতীয় দল সফল হয়েছে সেটাও প্রমাণিত হয়েছে। সব মিলিয়ে তিনি যে ভারতীয় ক্রিকেটের চর্চায় থাকবেন সেটা আর বলার অপেক্ষা রাখে না (Ajit Agarkar)।


