Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট ও তিনটি একদিনের ম্যাচের জন্য মঙ্গলবার বৈঠকে বসার কথা ভারতীয় দলের নির্বাচকদের (Virat Kohli)।
আফগানদের বিরুদ্ধে অনিশ্চিত রোহিত? (Virat Kohli)
আইপিএল শেষ হলেই আগামী মাসে ভারতীয় দল আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলবে। একাধিক রিপোর্টে প্রকাশিত খবর অনুযায়ী আফগানদের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচের সিরিজে বিরাট কোহলির খেলা একপ্রকার নিশ্চিত হলেও প্রশ্ন থাকছে রোহিত শর্মাকে নিয়ে। আফগানদের বিরুদ্ধে একটি টেস্ট এবং তিঁরি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে ভারত। মঙ্গলবার দল নির্বাচনের জন্য বৈঠকে বসবেন নির্বাচকরা। তবে রোহিতের পাশাপাশি আলোচনায় থাকবেন আরও কয়েকজন তারকা ক্রিকেটার (Virat Kohli)।
চলতি আইপিএল-এ বিরাট কোহলি রয়েছেন দুরন্ত ফর্মে। ইতিমধ্যেই চারটি শতরান ও একটি অর্ধশতরান করে ফেলেছেন তিনি। তাঁর জায়গা প্রায় নিশ্চিত। তবে রোহিত শর্মাকে নিয়ে নির্বাচকরা কিছুটা সতর্কতা অবলম্বন করতে চাইছেন। বেঙ্গালুরুর বিরুদ্ধে চোট পান রোহিত শর্মা। পতোহ্মে পায়ের আঙুলে এবং পরে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ভুগতে হয় হিটম্যানকে। আর সেই কারণে আইপিএল-এ ১২টি ম্যাচের মধ্যে ৭টি ম্যাচ খেলেছেন তিনি।

ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেললেও ভাল ফর্মে রয়েছেন রোহিত। তবে পুরো ম্যাচে ফিল্ডিং করতে পারছেন না তিনি। সেই কারণে পুরো ৫০ ওভার মাঠে থাকতে পারবেন কিনা সেই নিয়ে সন্ধিহান নির্বাচকরা।

আরও পড়ুন: Avishek HC : প্রচারে বিতর্কিত মন্তব্য: এফআইআর খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে অভিষেক
রোহিত শর্মার পাশাপাশি আলোচনায় থাকছে জশপ্রীত বুমরার নামও। তাঁকে নিয়েও বোর্ড কোনও প্রকার ঝুঁকি নিতে চাইছে না। একাধিকবার অতীতে চোট পেয়েছেন এই তারকা পেসার। চলতি আইপিএল-এও সেই আগুনে ফর্মে নেই তিনি। সেখান থেকেই অতিরিক্ত ওয়ার্ক-লোড নিয়ে প্রশ্ন উঠছে। সেই কারণে এই সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে। অন্যদিকে ঋষভ পন্থকে নিয়ে সন্তুষ্ট নন নির্বাচকরা, এমনটাই দাবি করছে একাধিক রিপোর্ট। সেই জায়গায় সঞ্জু স্যামসন এবং কেএল রাহুলের নাম শোনা যাচ্ছে। তবে সবটা এখন স্পষ্ট হবে মঙ্গলবার (Virat Kohli)।


