Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: এ সপ্তাহের চার ট্রেডিং সেশনেই বৃদ্ধি হয়েছে সেনসেক্স এবং নিফটি৫০-র (Sensex and Nifty50)।
দুই সূচকের বৃদ্ধিতে স্বস্তিতে লগ্নিকারীরা (Sensex and Nifty50)
বছরের শুরু থেকেই টানাপোড়েনের মধ্যে দিয়ে গিয়েছে দেশের শেয়ার মার্কেট। এমনকি গত সপ্তাহের ট্রেডিং সেশনেও চিন্তা বেড়েছে অগ্নিকারীদের। তবে এই সপ্তাহে ছবিটা কিছুটা হলেও পাল্টেছে। চলতি সপ্তাহে শেয়ার বাজারের পারফরম্যান্স কিছুটা হলেও স্বস্তি ফিরিয়েছে লগ্নিকারীদের মধ্যে। বৃহস্পতিবার ব্যাপক ধস নামলেও সেনসেক্স ও নিফটি৫০। কিন্তু বাকি চার দিনই বৃদ্ধি হয়েছে দুই ইনডেক্সের (Sensex and Nifty50)।
শুক্রবার বাজার খোলার পর যে এক শতাংশ বৃদ্ধি হয়েছিল সেটা বাজার বন্ধ হওয়া পর্যন্ত স্থায়ী হয়নি। বাজার বন্ধের সময় সেনসেক্স ছিল ৭৪ হাজার ৫৩৩ পয়েন্টে। নিফটি৫০ ০.৪৯ শতাংশ বা ১১২ পয়েন্ট বেড়ে রয়েছে ২৩ হাজার ১১৪ পয়েন্টে।

দুই বেঞ্চমার্ক ইনডেক্সের পাশাপাশি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সগুলির বৃদ্ধি দেখা গিয়েছে। নিফটি-তে আইটি, পিএসইউ ব্যাঙ্ক, ফার্মা, মেটাল, কমোডিটিস, মেটাল, অটো, এনার্জি, অয়েল অ্যান্ড গ্যাস, এফএমসিজি-র মতো সেক্টরাল ইনডেক্সের বৃদ্ধি হয়েছে। অন্যদিকে ব্যাঙ্ক নিফটি ফ্ল্যাট থেকেছে। তবে র উল্টো ছবিও দেহ গিয়েছে। নিফটি-তে প্রাইভেট ব্যাঙ্ক, ফিনানশিয়াল সার্ভিস, ডিফেন্স, রিয়েলটি, ক্যাপিটাল মার্কেটের মতো সেক্টরাল ইনডেক্সের পয়েন্ট কমেছে অনেকটাই।
বাজার বিশেষজ্ঞরা জানাচ্ছেন বৃহস্পতিবার একাধিক হেভিওয়েট স্টকের দামে পতন হয়েছিল। সেই সুযোগে লগ্নিকারীরা ভ্যালু বায়িংয়ের পথে হেঁটেছেন। যা মার্কেটে পজিটিভ আবহ ফেরাতে সাহায্য করেছে। ক্রুড অয়েলের দাম শুক্রবার ১১০ ডলার থেকে কমেছে। হরমুজ প্রণালী খোলার জন্য আমেরিকার ডাকে একাধিক ইউরোপীয় রাষ্ট্র সাড়া দেওয়ার আবহ তৈরি হয়েছে। আমেরিকাও ইরানের উপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ইঙ্গিত দিয়েছে। এরকম একাধিক কারণে পজিটিভ আবহে ফিরতে সহায়ক হয়েছে (Sensex and Nifty50)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


