Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন আইপিএল-এ গ্রিনই রাহানের তুরুপের তাস (Cameron Green)?
ব্যাটিং লাইন-আপ নিয়ে খুশি নাইট অধিনায়ক (Cameron Green)
আইপিএল-এ নামতে প্রস্তুত নাইট শিবির। তার আগে নিজেদের শেষ মহড়া সেরে নিচ্ছেন নাইটরা। এবারের নাইট শিবিরের ব্যাটিং লাইন-আপ নিয়ে আশাবাদী নাইট সমর্থকরা। তবে এখন জল্পনার সবে শুরু। যার মধ্যে এখন অন্যতম যে হবেন নতুন ওপেনিং জুটি। একদিকে যেমন রয়েছেন টিম সেইফার্ট, ফিন অ্যালেন, তেমন অন্যদিকে রয়েছেন সুনীল নারিন। এখন ক্রিকেটের নন্দন কাননে ঘুরেফিরে এই একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে যে কাদের দেখা যাবে ওপেন করতে (Cameron Green)।
এইবারেও কলকাতা টিম ম্যানেজমেন্ট ভরসা রেখেছে অজিঙ্ক রাহানের উপর। তবে এখন তাঁকেও এই প্রশ্ন বাণে বিদ্ধ হতে হচ্ছে যে এতজন ব্যাটার রয়েছেন দলে, কীভাবে সাজাতে চলেছে কলকাতা তাঁদের ব্যাটিং লাইন-আপ। টপ অর্ডারে একাধিক ব্যাটার চিন্তিত নন রাহানে। তিনি বরং স্বস্তিতে রয়েছেন। তিনি বলেন, এই বছর যে ব্যাটিং গ্রুপ আমরা পেয়েছি, তা এক কথায় অসাধারণ। সবচেয়ে বড় কথা, বিশ্বকাপেও আমরা দেখেছি, সবাই খুব ভালো ফর্মে আছে।’ তার পরে রহস্য রেখে শুনিয়ে দিলেন, ‘কী লাইন আপ করব, সেটা এখন আপনাদের বলব না।’

ইডেনে ইনট্রা স্কোয়াড ম্যাচে দুই নিউ জিল্যান্ড তারকাকে দেখা যায় ওপেন করতে। টিম সেইফার্ট এবং রাচিন রবীন্দ্রকে দেখা যায় ওপেন করতে। তবে রবীন্দ্র বড় ইনিংস না খেলতে পারলেও সেইফার্ট ব্যাটে ঝড় তোলেন। তিনি ২৪ বলে ৪৬ রানের ইনিংস খেলেন। রাসেল নেই একদিকে যেমন তেমন নাইট ব্রিগেডে রয়েছেন একাধিক নতুন মুখ (Cameron Green)।

দীর্ঘদিনের নাইট রাসেল না থাকায় এখনপ্রশ্ন সবার মনে যে তাঁর জায়গা নিতে পারবেন কোন ক্রিকেটার? তবে নাইটদের ভরসা কলকাতার সবথেকে দামি ক্রিকেটার ক্যামেরন গ্রিনের উপর। এখন তিনি সেই ভরসা কতটা রাখতে পারবেন সেই নিয়েও সংশয় প্রকাশ করেছেন সমর্থকদের একাংশ। কিন্তু রাহানে জানিয়ে দিয়েছেন যে গ্রিন কেকেআর-এর তুরুপের তাস হতে পারে। তিনি বলেন, ‘গ্রিনের সঙ্গে কথা হয়নি। তবে ও এমন একজন প্লেয়ার, যাকে যে কোনও জায়গায় ব্যাট করানো যেতে পারে। বোলিংয়ের ক্ষেত্রেও যথেষ্ট গুরুত্বপূর্ণ অংশ হতে পারে।’ সব ঠিক থাকলে তিনি শনিবার অনুশীলনে যোগ দেবেন।

আরও পড়ুন: Election Update: কাটল ধোঁয়াশা! সোমবারই প্রকাশিত হচ্ছে ভোটারদের সাপ্লিমেন্টারি লিস্ট
কলকতার অন্যতম বড় ভরসা রিঙ্কু সিং। ব্যাট হাতেও যেমন তিনি কার্যকরী তেমনই ফিলিডিংয়েও সেফ হ্যান্ড। এই দিন ইনট্রা স্কোয়াডের ম্যাচে রান পেয়েছেন তিনি। ২৫ বলে ৪০ রানের ইনিংস খেললেন তিনি। সার্থক রঞ্জনের অবদান ১৬ বলে ৩৭। ইডেনে এই দিনের ম্যাচে নজর কাড়লেন ব্লেসিং মুজারাবানি, অনুকূল রায়। শেন ওয়াটসনের মতে দলে পাওয়ার হিটার থাকলেও সেটাই যে একমাত্র স্ট্রাটেজি সেটা নয়। তাঁর কথায়, ‘সব ম্যাচই ২৫০ প্লাস স্কোর হবে, এমন নয়। হায়দরাবাদে বেশি পাওয়ার হিটার থাকায় মনে হয়েছিল, ওরা অনেক ম্যাচে বড় স্কোর করবে। সেটা কিন্তু হয়নি।’ এই প্রসঙ্গে রাহানের জানান, ‘শুধু ২৫০ প্লাস স্কোর তোলা নয়, ম্যাচের কন্ডিশন আর প্রতিপক্ষকে দেখে খেলতে হবে (Cameron Green)।’


