Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভোটের আবহে বড় ধাক্কা খেলেন জলপাইগুড়ির (Swapna Barman Fathers Death) রাজগঞ্জ কেন্দ্রের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মণ। পিতৃবিয়োগে শোকস্তব্ধ এশিয়াডে সোনা জয়ী এই অ্যাথলিট। শনিবার ভোরে প্রয়াত হন তাঁর বাবা পঞ্চানন বর্মণ, যিনি গত কয়েক দিন ধরে অসুস্থ অবস্থায় শিলিগুড়ির একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাবার শারীরিক অবস্থার অবনতিতে উদ্বিগ্ন স্বপ্না তাঁর সুস্থতার জন্য পুজোও দিয়েছিলেন, কিন্তু শেষরক্ষা আর হল না।
অসুস্থ ছিলেন বাবা (Swapna Barman Fathers Death)
সম্প্রতি রাজনৈতিক ময়দানে পা রাখা (Swapna Barman Fathers Death) স্বপ্নার জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। গত মাসের শেষ দিকে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। কলকাতায় দলের শীর্ষ নেতৃত্বের হাত ধরে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেওয়ার পরই তাঁকে রাজগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়। প্রার্থী ঘোষণার পর প্রচারও শুরু করেছিলেন তিনি, তবে বাবার অসুস্থতা তাঁকে ব্যস্ত করে তোলে পারিবারিক দিকেই।
এশিয়ান গেমসে সোনা
২০১৮ সালের এশিয়ান গেমসে সোনা জিতে দেশকে গর্বিত করেছিলেন স্বপ্না বর্মণ। কিন্তু চোটের কারণে পরবর্তীতে ক্রীড়াজীবন থেকে সরে দাঁড়াতে হয় তাঁকে। বর্তমানে তিনি রেলে কর্মরত। রাজবংশী সম্প্রদায়ের মুখ হিসেবে তাঁকে প্রার্থী করে নির্দিষ্ট ভোটব্যাঙ্কে প্রভাব ফেলতে চাইছে শাসকদল-এমনটাই রাজনৈতিক মহলের ব্যাখ্যা।
আরও পড়ুন: WB Assembly Election 2026: বুধে নন্দীগ্রামে অভিষেক, মঙ্গলেই নামছেন ভোট প্রচারে!
দলের অন্দরে অসন্তোষ
তবে তাঁর প্রার্থীপদ ঘোষণা ঘিরে দলের অন্দরে কিছুটা অসন্তোষও সামনে এসেছে। রাজগঞ্জের বিদায়ী বিধায়ক খগেশ্বর রায় প্রার্থী তালিকা প্রকাশের পরই দলীয় পদ থেকে ইস্তফা দেন, যা স্থানীয় সংগঠনের মধ্যে অস্বস্তি তৈরি করেছে। আগামী ২৩ এপ্রিল এই কেন্দ্রে ভোটগ্রহণ হওয়ার কথা। তার আগেই ব্যক্তিগত জীবনের এমন শোকাবহ ঘটনা স্বপ্নাকে মানসিকভাবে আঘাত করেছে। তবুও রাজনৈতিক লড়াইয়ের ময়দানে কীভাবে তিনি ঘুরে দাঁড়ান, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।


