Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: নাম তার জেসিকা ফস্টার। প্রোফাইল হাই-ফাই। তিনি ডোনাল্ড ট্রাম্পের পাশে হাঁটেন, ভ্লাদিমির পুতিনের সঙ্গে সেলফি তোলেন আবার ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎও করেন। সব মিলিয়ে একেবারে সিনেমার মতো জীবন। মার্কিন সেনা কর্মীর পরিচয়ে এমনই এক নারীর ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল। তবে একটাই ছোট্ট সমস্যা এই নারী বাস্তবে অস্তিত্ব নেই(Jessica Foster)।
AI সুন্দরী জেসিকা ফস্টার (Jessica Foster)
জেসিকা ফস্টারের নামে ছড়িয়ে পড়া ছবিগুলো ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) দিয়ে তৈরি। তবুও চার মাসের মধ্যে তার ফলোয়ার সংখ্যা ছাড়িয়ে যায় ১০ লাখ। ইনস্টাগ্রাম ও অন্যান্য প্ল্যাটফর্মে তার পোস্টে হাজার হাজার লাইক, কমেন্ট। অনেকেই তার সৌন্দর্য আর ‘আমেরিকা ফার্স্ট’ বার্তার প্রশংসায় ভেসে গিয়েছেন।

জেসিকার কর্মকাণ্ড বাস্তবে অস্তিত্বহীন
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ছবিগুলোতে তাকে কখনও হরমুজ প্রণালীর যুদ্ধজাহাজে হাই হিল পরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, কখনও সৈনিকদের সঙ্গে মজার মুহূর্তে। এমনকি বিশ্বের প্রভাবশালী নেতাদের সঙ্গেও তাকে দেখা গেছে যা বাস্তবে অসম্ভব।
মার্কিন সেনার স্বীকারোক্তি (Jessica Foster)
যখন বিষয়টি যাচাই করা হয়, মার্কিন সেনাবাহিনী জানায় ‘জেসিকা ফস্টার’ নামে কোনও সদস্যের রেকর্ড তাদের কাছে নেই। এরপর অ্যাকাউন্টটি সরিয়ে ফেলা হয়। জানা যায়, এটি একটি ভেরিফায়েড না হওয়া OnlyFans অ্যাকাউন্টের সঙ্গেও যুক্ত ছিল। তবে গল্প এখানেই শেষ নয়। মূল অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলেও একই ধরনের নতুন অ্যাকাউন্ট তৈরি হচ্ছে, একই AI-নির্মিত ছবি দিয়ে মানুষকে আকৃষ্ট করা হচ্ছে।
আরও পড়ুন: World Water Day: বিশ্ব জল দিবস, জল সংকটের কালে এবারের থিম কতটা কার্যকরী ?
ডিজিটাল বিভ্রান্তির নয়া রূপ (Jessica Foster)
বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু বিনোদনের বিষয় নয় বরং ডিজিটাল বিভ্রান্তির নতুন রূপ। যুক্তরাষ্ট্র ছাড়াও ইরানসহ বিভিন্ন দেশে AI-তৈরি ‘নারী সৈনিক’-এর ভিডিও ছড়িয়ে পড়ছে, যেগুলো বাস্তবতার সঙ্গে কোনও সম্পর্ক নেই। এই ঘটনা স্পষ্ট করে AI প্রযুক্তি যত উন্নত হচ্ছে, ততই বাস্তব আর ভুয়োর সীমারেখা ঝাপসা হয়ে যাচ্ছে।



