Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: অবিরাম ভারী বৃষ্টি এবং প্রতিকূল আবহাওয়া। তার মধ্যেই শুরু হয় মহামেডান স্পোর্টিং বনাম পুলিশ এসি ম্যাচ(Mohammedan CFL)। ডুরান্ডে গত ম্যাচে হারের পর কলকাতা লিগের এই ম্যাচ থেকে আত্মবিশ্বাস ফিরে পেতে মরিয়া ছিল মহামেডান। কিন্তু বাধা হল প্রকৃতি। প্রবল বৃষ্টি মাথায় নিয়েই শুরু হল ম্যাচ। কিন্তু বেশিক্ষণ তা চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হল না।
প্রথমার্ধে বন্ধ রইল ম্যাচ (Mohammedan CFL)
বৃষ্টি মাথায় নিয়েই বুধবার দুপুর ৩:১৫ মিনিটে খেলা শুরু হয়। ১৬ মিনিটেই ফৈজল আলীর গোলে এগিয়ে যায় পুলিশ এসি। এরপর ম্যাচ যত গড়িয়েছে বৃষ্টির মাত্রা তত বেড়েছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বজ্রপাত। প্রথমার্ধে ম্যাচের বয়স যখন ৪০ মিনিট তখন বাধ্য হয়ে খেলা বন্ধ করাতে হয়। প্রায় ১৫ মিনিট খেলা বন্ধ থাকে। এরপর বৃষ্টির মাত্রা একটু কমলে ফের শুরু হয় খেলা। বিরতিতে পুলিশ এসির বিরুদ্ধে ১-০ গোলে পিছিয়ে ছিল মহামেডান।
মহামেডানের গোল ও স্থগিত ম্যাচ (Mohammedan CFL)
ফের বৃষ্টি মাথায় নিয়ে শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। তবে এবার প্রকৃতির কাছে হার মানতেই হয়েছে। দ্বিতীয়ার্ধে মাত্র ৯ মিনিট খেলা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। তবে খেলা বন্ধ হওয়ার আগে গোল শোধ করে দিয়েছে মহামেডান। ৫১ মিনিটে লালরেমসাঙ্গার গোলে সমতায় ফেরে সাদা কালো শিবির। এরপর ৫৪ মিনিটের মাথায় বন্ধ হয় ম্যাচ। ১-১ ফলাফলে এই ম্যাচ স্থগিত রাখা হয়। বাকি ম্যাচ ৮ আগস্ট দুপুর ৩টে মহামেডান স্পোর্টিংয়ের মাঠেই হবে। আইএফএ সূত্রে এমনই জানা গিয়েছে।
আরও পড়ুন: East Bengal-Mohun Bagan: মাঝরাতে ডার্বি, উত্তেজনা ও উন্মাদনায় ভরা পরিবেশ
সমর্থকদের দাপাদাপি (Mohammedan CFL)
এদিন ম্যাচ বন্ধ হতেই মাঠের মধ্যে নেমে পড়ে সমর্থকরা (Mohammedan CFL)। তারা মাঠের মধ্যেই বৃষ্টি উপভোগ করতে থাকে। মাঠে জমা জলে দাপাদাপি শুরু করে দেন। কিন্তু চিন্তার বিষয় এর ফলে মাঠে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মাঠ খারাপ হলে ফুটবলারদের চোটের সম্ভাবনা তৈরি হয়৷ তাই পুলিশের চোখে পড়তেই তারা তড়িঘড়ি সমর্থকদের মাঠ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করে।



