Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: করিমপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী (Soham Chakraborty) লড়াইকে সামনে রেখে জোরকদমে প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সোহম চক্রবর্তী। রবিবার সকালে করিমপুরের জোংড়াদহ কালী মন্দিরে পুজো দিয়ে নিজের প্রচার কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। তার আগের রাতেই এলাকায় পৌঁছে দলীয় নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে বৈঠকে বসেন সোহম, যেখানে আসন্ন নির্বাচনের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
রাস্তায় নামেন অসংখ্য সমর্থক (Soham Chakraborty)
রবিবার সকাল থেকে এলাকায় উৎসবের আবহ (Soham Chakraborty) তৈরি হয়। মন্দিরে পুজো দেওয়ার পর সেখান থেকেই শুরু হয় একটি বড় বাইক মিছিল। জোংড়াদহ কালী মন্দির থেকে করিমপুর বাসস্ট্যান্ড পর্যন্ত এই বাইক র্যালি ঘিরে ব্যাপক উৎসাহ দেখা যায় কর্মী-সমর্থকদের মধ্যে। দলের পতাকা হাতে, স্লোগানে মুখর হয়ে রাস্তায় নামেন অসংখ্য সমর্থক। প্রার্থীর সঙ্গে তাল মিলিয়ে তাঁরা বিভিন্ন এলাকায় প্রচারের বার্তা পৌঁছে দেন।
কর্মী সমর্থকদের ভিড় (Soham Chakraborty)
এই কর্মসূচিতে অংশ নিতে করিমপুরের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার কর্মী-সমর্থক ভিড় জমান। অনেকেই শুধু প্রার্থীকে একবার দেখার জন্যই রাস্তায় নেমে পড়েন। সাধারণ মানুষের সঙ্গে হাত মেলানো, শুভেচ্ছা বিনিময় এবং তাঁদের সমস্যার কথা শোনার মধ্য দিয়ে জনসংযোগ বাড়ানোর চেষ্টা করেন সোহম।
আরও পড়ুন: PM Modi: দীর্ঘতম শাসকের আসনে মোদি, টপকে গেলেন চামলিংকে
তৃণমূল প্রার্থীর এই প্রচার কর্মসূচি ঘিরে স্পষ্ট হয়ে উঠেছে যে, করিমপুরে নির্বাচনী লড়াই ক্রমশ তীব্র আকার নিচ্ছে। শুরুতেই শক্তি প্রদর্শনের মাধ্যমে রাজনৈতিক বার্তা দিতে চাইছে শাসকদল। আগামিদিনে আরও বৃহত্তর প্রচার কর্মসূচির ইঙ্গিতও মিলছে এই সূচনা থেকেই।


