Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিরাট অঙ্কে বিক্রি হয়ে গেল আরসিবি এবং রাজস্থান (RCB)।
দুই জনপ্রিয় দল বিক্রি হলো রেকর্ড দরে (RCB)
আইপিএল শুরু হতে আর দিন বাকি নেই বললেই চলে। এর মধ্যেই সব দল নিজেদের শেষ মহড়া সেরে নিচ্ছে জোরকদমে। গত মরশুমের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বিরাটদের দল তাঁদের অভিযান শুরু করবে ২৮ মার্চ। অন্যদিকে কলকাতার ম্যাচ রয়েছে ২৯ মার্চ। এর আগেই একের পর এক চমক রয়েছে দলের তরফে তাঁদের সমর্থকদের জন্য। কিন্তু এতকিছুর মধ্যে রেকর্ড দরে বিক্রি হয়ে গেল দুই ফ্রাঞ্চাইজি (RCB)।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিক্রির কথা আগেই সামনে এসেছিল। মঙ্গলবার আদিত্য বিড়লা গ্রুপ পরিচালিত কনসর্টিয়াম ১৬০০০ কোটির বেশি অর্থে বিরাট কোহলির ফ্র্যাঞ্চাইজিকে কিনে নিলো। এর অঙ্গ কুমার মঙ্গোলাম বিড়লার আদিত্য বিড়লা গ্রুপ, টাইমস অফ ইন্ডিয়া গ্রুপ, ডেভিড ব্লিটজার্সের বোল্ট ভেঞ্চার্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ব্ল্যাকস্টোন ইনভেস্টমেন্ট। এই বিরাটদের দলের ১০০ শতাংশ শেয়ারই চিনে নিলো। চেয়ারম্যান হবেন আদিত্য বিড়লা গ্রুপের ডিরেক্টর আর্যমান বিক্রম বিড়লা এবং ভাইস চেয়ারম্যানের ভূমিকা পালন করবেন দ্য টাইমস অফ ইন্ডিয়ার সত্যেন গাজওয়ানি।

একটি বিবৃতিতে কুমার মঙ্গোলাম বিড়লা বলেছেন, ‘গত দুই দশকে গ্লোবাল স্পোর্টিং পাওয়ারহাউজ হয়ে উঠেছে আরসিবি। যা ভারতীয় ক্রিকেটকে অনেকটাই বদলে দিয়েছে। আধুনিক ক্রীড়াজগতে অন্যতম উল্লেখযোগ্য ফ্র্যাঞ্চাইজি। এবার সেটা এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আদিত্য বিড়লা গ্রুপের। আমরা এই পরম্পরা এগিয়ে নিয়ে যেতে চাই।’

আরও পড়ুন: Harshil Kalia Death: প্রাণ হারালেন অভিনেত্রী হর্ষিল কালিয়া
উলেখ্য এই দিনেই বিক্রি হয় রাজস্থান রয়্যালস। আমেরিকা নিবাসী শিল্পপতি কাল সোমানি রাজস্থান ফ্রাঞ্চাইজির ১০০ শতাংশ শেয়ার প্রায় ১৫ হাজার ২৮৬ কোটি টাকায় কিনে নিয়েছেন। রিপোর্টে প্রকাশ খবর অনুযায়ী কাল সোমানির কনসর্টিয়াম কিনে নিয়েছে এই ফ্রাঞ্চাইজি। তবে গত মরসুমেই এই ফ্রাঞ্চাইজি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বর্তমান মালিক গোষ্ঠী। আর তারপর থেকেই শুরু হয়ে যায় বিক্রির প্রক্রিয়া। বিক্রির খবর সামনে আসার পর থেকেই বেশ কয়েকটি গোষ্ঠী ইচ্ছে প্রকাশ করে কেনার। শেষ পর্যন্ত এই ফ্র্যাঞ্চাজির মালিকানা পায় কাল সোমানির কনসর্টিয়াম। কাল সোমানির নেতৃত্বাধীন কনসর্টিয়ামে রয়েছেন আরও দুই মার্কিন ব্যবসায়ী। ওয়ালমার্টের কর্ণধার রব ওয়ালটন এবং ফোর্ডের কর্ণধার হ্যাম্প পরিবার (RCB)।


