Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ভোটমুখী বাংলায় নতুন রাজনৈতিক সমীকরণ (Mamata Banerjee)। আসাদউদ্দিন ওয়েইসির দল ‘মিম’-এর সঙ্গে হাত মেলালেন হুমায়ুন কবীর। নওশাদ সিদ্দিকী নয়, বরং হুমায়ুন কবীরের ওপরই আস্থা রাখলেন ওয়েইসি। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়ে হুমায়ুনকে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দেখার ইচ্ছাপ্রকাশও করেন তিনি।

বাংলায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ (Mamata Banerjee)
ভোটমুখী বাংলার রাজনীতিতে নতুন সমীকরণ। বাংলার ভোটে এবার মিম। নওশাদ সিদ্দিকী নয়, হুমায়ুনের ‘আম জনতা উন্নয়ন পার্টি’র ওপর ভরসা রেখেই জোটবদ্ধ লড়াইয়ের ঘোষণা করলেন আসাদউদ্দিন ওয়েইসি। মিম প্রধানও জানিয়ে দিলেন, আসন্ন নির্বাচনে দুই দল একযোগে লড়াই করবে। তবে মিম প্রধানের নিশানায় ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। ঈদের দিনে শুধুই নামাজ পড়েন, আর কী করেছেন সংখ্যালঘুদের জন্য? বাংলায় এসে মমতাকে আক্রমণ শানিয়ে প্রশ্ন তোলেন আসাদউদ্দিন ওয়েইসি।
আরও পড়ুন: Meteorit Explosion: উড়ন্ত অবস্থাতেই বিস্ফোরণ, উল্কার বিস্ফোরণে তোলপাড় আকাশ!
মঙ্গলবার রাতেই কলকাতা বিমানবন্দরে পা রেখেছিলেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। সেখানেই তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান হুমায়ুন কবীর। তার পর থেকেই ছিল জল্পনা। বুধবার সকালে ওয়েইসিকে ‘বড় ভাই’ সম্বোধন করে জোটের ডাক দিলেন হুমায়ুন কবীর। এদিকে হুমায়ুনকে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দেখার ইচ্ছাপ্রকাশও করলেন তিনি।
আরও পড়ুন: Basanti Puja: বসন্ত রোগের আতঙ্ক থেকেই জন্ম বাসন্তী পুজোর
সংখ্যালঘুদের সার্বিক উন্নয়নই তাদের এজেন্ডা। আগামী ১ এপ্রিল মুর্শিদাবাদের ভরতপুর থেকে শুরু হচ্ছে জোটের প্রথম সভা। লক্ষ্যমাত্রা রাখা হয়েছে প্রায় এক লক্ষ মানুষের জমায়েত। রাজ্যে আপাতত ২০টি সভা করার পরিকল্পনা রয়েছে এই ফ্রন্টের। আপাতত মুর্শিদাবাদের ১০টি আসনে মিম যে লড়াই করছে তা চূড়ান্ত।
বিজেপির ‘বি-টিম’ হিসেবেই কি সক্রিয় হচ্ছে মিম? (Mamata Banerjee)
তবে এই জোট ঘিরেই দানা বাঁধছে বিতর্ক। মিম বরাবরই বিজেপির বি-টিম। রাজনৈতিক মহলের একাংশের দাবি, তৃণমূলের সংখ্যালঘু ভোট কাটতে কী হুমায়ুনের সঙ্গে হাত মেলাল মিম। বিহারের পর এবার কি বাংলাতেও আখেড়ে কী বিজেপিরই সুবিধা করতে বঙ্গ রাজনীতিতে এল আসাদউদ্দিন ওয়েইসি।



