Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: হরমুজ প্রণালীতে একটি পাকিস্তানগামী জাহাজকে ফিরিয়ে দিল ইরান(Pak Iran)। ‘সেলেন’ নামের ওই জাহাজটি করাচির উদ্দেশে রওনা হয়েছিল, তবে প্রয়োজনীয় অনুমতি ও আইনি প্রোটোকল না মানায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC) নৌবাহিনী সেটিকে প্রণালী পার হতে বাধা দেয়।
পাক মধ্যস্থতার প্রস্তাবে সম্মতি (Pak Iran)
ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনায় পাকিস্তানের মধ্যস্থতার প্রস্তাবে সম্মতি দিয়েছে বলে খবর। তেহরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থাকে (IMO) জানিয়েছে, “অ-শত্রুভাবাপন্ন জাহাজ” হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করতে পারবে, তবে তার আগে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা বাধ্যতামূলক।
জ্বালানি সরবরাহে বড়সড় প্রভাব
উল্লেখযোগ্যভাবে, যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের জেরে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বে প্রায় এক-পঞ্চমাংশ তেল ও এলএনজি পরিবহন কার্যত ব্যাহত হয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির সরবরাহে বড়সড় প্রভাব পড়ছে।
ইরানি বিদেশমন্ত্রকের নোট জাতিপুঞ্জে
ইরানের বিদেশমন্ত্রক এ বিষয়ে একটি নোট জাতিপুঞ্জের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ এবং মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে পাঠিয়েছে। পরে সেটি লন্ডন-ভিত্তিক আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার ১৭৬টি সদস্য দেশের মধ্যে বিতরণ করা হয়।
শান্তি আলোচনার সম্ভাবনাও জোরদার (Pak Iran)
এদিকে, পাকিস্তানের উদ্যোগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনার সম্ভাবনাও জোরদার হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, তেহরান প্রথমে তাদের দাবি ও আলোচ্যসূচি লিখিত আকারে ইসলামাবাদে পাঠাবে। এরপর তা মার্কিন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে।
আরও পড়ুন: SSC EC: ভোটের কাজে কর্মী টেনেছে কমিশন. সুপ্রিম নির্দেশ ভঙ্গের আশঙ্কায় কলকাতা হাইকোর্টে SSC
আলোচনা ‘পরোক্ষ’ হতে পারে (Pak Iran)
প্রাথমিকভাবে এই আলোচনা ‘পরোক্ষ’ হতে পারে, যেখানে দুই দেশের প্রতিনিধিরা সরাসরি মুখোমুখি হবেন না। বরং ‘এদিক-ওদিক’ বার্তা আদান-প্রদানের মাধ্যমে আলোচনা এগোবে। সূত্রের দাবি, মধ্যস্থতাকারীর কিছু ‘যৌক্তিক’ দাবিতে ইতিমধ্যেই সম্মত হয়েছে ইরান। হরমুজ প্রণালীর উত্তেজনা ও কূটনৈতিক তৎপরতা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মোড় আনতে পারে।



