Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে মর্মান্তিক দুর্ঘটনা। পদ্মা নদীতে একটি যাত্রীবাহী বাস পড়ে দুর্ঘটনা ঘটে(Ferry Drowned)। বিকেলে ৩ নম্বর ফেরিঘাট এলাকায় ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ‘সৌহার্দ্য পরিবহন’-এর বাসটি নদীতে তলিয়ে যায়। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
ফেরিতে উঠতে গিয়ে জলে বাস (Ferry Drowned)
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, যাত্রীবোঝাই বাসটি ফেরিতে উঠতে গিয়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মার জলে পড়ে যায়। খবর পেয়ে তখনই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। পাশাপাশি ঢাকা সদর দফতর থেকেও অতিরিক্ত ডুবুরি টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়।
পাড়ে ওঠেন জনা কয়েক
স্থানীয়দের তথ্য অনুযায়ী, বাসটিতে আনুমানিক ৪০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরপরই কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। এখন পর্যন্ত পাঁচ থেকে সাতজন নিজ উদ্যোগে পাড়ে উঠেছেন বলে জানা গিয়েছে। এছাড়া স্থানীয়দের সহায়তায় অন্তত দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
স্রোত ও গভীরতার কারণে উদ্ধারকাজ ব্যাহত
ঘটনার পরপরই এলাকায় চরম আতঙ্ক ও উৎকণ্ঠার সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা জোরদার করেছেন। তবে নদীর স্রোত ও গভীরতার কারণে উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ফেরিঘাট এলাকায় উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে, যা উদ্ধারকাজে কিছুটা বিঘ্ন সৃষ্টি করছে।
যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা? (Ferry Drowned)
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফেরিতে ওঠার সময় অসতর্কতা বা যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন: SC Court: ধর্ম পরিবর্তন করলেই এসসি মর্যাদা বাতিল: কী বলছে সুপ্রিম কোর্ট?
হতাহতের সংখ্যা অজানা (Ferry Drowned)
উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত হতাহতদের প্রকৃত সংখ্যা সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। পরিস্থিতি বিবেচনায় প্রশাসন সবাইকে ধৈর্য ধরে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।



