Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের সিনিয়র দলে খেলার ছাড়পত্র পেয়ে গেল বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)।
সূর্যোদয়ের সতীর্থ হতে বাধা নেই বৈভবের (Vaibhav Sooryavanshi)
১৯৮৭ সালে ডেনিস লিলি-র পেস ফাউন্ডেশন থেকে বাতিল, বোলার হওয়ার স্বপ্নে প্রথম ধাক্কা। সেই সময় তাঁকে পরামর্শ দেওয়া হয় ব্যাটসম্যান হওয়ার। এরপর মাঝের কিছুদিন অতিক্রান্ত হয়ে গিয়েছে। ছেলেটার বয়স তখন ১৬। প্রথম আন্তর্জাতিক অভিষেক হতে চলেছে। ১৯৮৯ সালের ডিসেম্বর মাস, ঠান্ডা তখন ভালই পড়তো। কিন্তু তখনকার বিপক্ষ যদি পাকিস্তান হয় আর তাঁদের সেই আগুনে পেস বোলিং তাহলে এই ঠান্ডায়ও যেকোন ব্যাটারের ঘাম ছুটতে বাধ্য। যাই হোক সেই ঝাঁকড়া চুলের ছেলেটা তাঁর প্রথম ম্যাচ খেলতে নামলো পাক বোলিংয়ের বিরুদ্ধে। সেদিনই লেখা হয়ে গিয়েছিল এক কিংবদন্তির উপাখ্যান। ভয়ঙ্কর পাকিস্তান বোলিংয়ের সামনে কঠিন মানসিকতার পরিচয় দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি ক্রিকেট শাসন করতে এসেছেন। তিনি আর কেউ নন ক্রিকেটের ঈশ্বর শচীন তেন্ডুলকর (Vaibhav Sooryavanshi)।

টেস্ট অভিষেকও হয় সেই বছরের নভেম্বর মাসে। অভিষেক সিরিজের দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি। তখন থেকেই ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় শুরু হয়ে যায়। কিছু ক্রিকেটার নিজেদের প্রথম মাসাথেই বুঝিয়ে দেন যে তাঁরা লম্বা রেসের ঘোড়া। ভারতের এই সময় অন্যতম উদীয়মান তারকার নাম বৈভব সূর্যবংশী। ব্যাট হাতে তাঁর প্রতিভা এতদিনে চিনে গিয়েছে ক্রিকেটবিশ্ব। ২৭ মার্চ তিনি ১৫ বছরে পা দিলেন আর তার সঙ্গে-সঙ্গে ছাড়পত্র পেয়ে গেলেন সিনিয়র দলে খেলার। নিয়ম অনুযায়ী ১৫ বছর না হলে টিম ইন্ডিয়ার সিনিয়র দলের হয়ে খেলা যায় না। এবার আর তাতে কোনও বাধা থাকল না (Vaibhav Sooryavanshi)।

অনূর্ধ্ব-১৯ দলে ইতিমধ্যেই খেলে সাড়া ফেলে দিয়েছেন বৈভব। বিশ্বকাপে চ্যাম্পিয়নও হয়েছে ভারত। ভারত ‘এ’ দলের হয়েও খেলেছে। এবার সিনিয়র দলে খেলারও যোগ্যতা অর্জন করে ফেলল এই উদীয়মান তারকা ব্যাটার। যদি তিনি আন্তর্জাতিক সিনিয়র দলে সিলেক্ট হন তবে তাঁর অভিষেক হবে শচীনের থেকে কম বয়সে। শচীনের অভিষেক হয়েছিল ১৬ বছর ২০৫ দিন যখন। সুতরাং তিনি শচীনের এই রেকর্ড ভেঙে দিতে পারেন যদি তিনি দলে সুযোগ পান।

আরও পড়ুন: Karan Kundrra-Tejasswi Prakash: ‘তেজরান’ জুটির হানিমুন নাকি স্রেফ ছুটি
প্রসঙ্গত, সবচেয়ে কম বয়সে সিনিয়র দলে খেলার রেকর্ড রয়েছে পাকিস্তানের হাসান রাজার। ১৯৯৬ সালে ১৪ বছর ২২৭ দিন বয়সে টেস্ট অভিষেক হয়েছিল পাক ক্রিকেটারের। রাজার এই বিশ্বরেকর্ড ভাঙতে পারবে না বৈভব। তখন অবশ্য ১৫ বছরের নিয়মটি ছিল না আইসিসি-র। আর তারা যদি ভবিষ্যতেও এই নিয়ম পরিবর্তন না করে তবে রেকর্ডটি অক্ষত থেকে যাবে।
তবে র আগেই সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে বৈভবের। কারণ আইপিএল-এর সুবাদে তিনি সিনিয়রদের সঙ্গে খেলে ফেলেছেন। রঞ্জি ট্রফি, বিজয় হাজারে ট্রফির মতো ঘরোয়া প্রতিযোগিতা খেলা হয়ে গেছে তাঁর। এবার তাঁর কাছে সুযোগ রয়েছে বিরাট, রোহিত, গিলদের সঙ্গে একই ড্রেসিং রাম ভাগ করার (Vaibhav Sooryavanshi)।


