Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (Mamata Banerjee) শুরু হওয়ার পর থেকেই নির্বাচন কমিশনের এই প্রক্রিয়া নিয়ে সরব ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা সংশোধনের নামে প্রকৃত ভোটারদের নাম বাদ যাওয়ার আশঙ্কা প্রকাশ করে বারবার কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল তৃণমূল কংগ্রেস। বিশেষ করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে দলের আপত্তি ছিল প্রকাশ্য। কমিশনের তথ্যপ্রযুক্তি সংক্রান্ত দায়িত্বে থাকা সীমা খান্নার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তৃণমূল নেতৃত্ব।
এসআইআর পর্ব (Mamata Banerjee)
এসআইআর পর্বে বিপুল সংখ্যক নাম তালিকা (Mamata Banerjee) থেকে বাদ পড়া নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। যদিও পরবর্তী সময়ে আপিলের মাধ্যমে বহু নাম ফের ভোটার তালিকায় যুক্ত হয়েছে। নির্বাচন কমিশনের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে এসআইআরের সময় বাদ পড়া প্রায় ১.২ লক্ষ মানুষের মধ্যে ৯৩ শতাংশের আবেদন আপিলে মঞ্জুর হয়েছে।

আরও পড়ুন: Hardik Pandya: মাঠে ফেরার আগেই ধাক্কা, নতুন চোটে পিছল হার্দিকের প্রত্যাবর্তন
এরই মধ্যে নির্বাচন কমিশনের অভ্যন্তরে এসআইআর সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে একাধিক আপত্তির খবর সামনে এসেছে। দুই নির্বাচন কমিশনারের নথিভুক্ত আপত্তির বিষয়টি প্রকাশ্যে আসার পর বিরোধীদের আক্রমণ আরও তীব্র হয়েছে।
এই আবহেই শ্রীরামপুরের সভা থেকে ফের জ্ঞানেশ কুমারকে নিশানা করেন মমতা। তাঁর বক্তব্যে স্পষ্ট, এসআইআর ইস্যুতে আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিতে চাইছে তৃণমূল।


