Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ভোটের বাংলায় নির্বাচনী পারদ চড়ছেই (Amit Shah)। এই আবহে ফের বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শুক্রবার, ২৭ মার্চ রাতেই কলকাতায় পা রাখছেন তিনি। সফরসূচি অনুযায়ী, আজ রাত ৯টা ৫০ মিনিটে বিশেষ বিমানে দিল্লি থেকে রওনা হয়ে রাত ১১টা ৪০ মিনিটে কলকাতা বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। বিমানবন্দর থেকে সড়কপথে সরাসরি নিউটাউনের হোটেলের উদ্দেশ্যে রওনা দেবেন শাহ। রাতেই সেখানে তাঁর বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে।

শাহের কর্মসূচি (Amit Shah)
শুক্রবার কলকাতায় আসলেও সেদিন তেমন কোনও কর্মসূচি নেই বিজেপি-র অন্যতম প্রধান সেনাপতির। তবে ২৮ মার্চ, শনিবার নিউটাউনের হোটেলেই সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন শাহ। নির্বাচনের ঠিক মুখে এই সাংবাদিক বৈঠক রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, ভোটার তালিকার অসংগতি, রাজ্যে প্রশাসনিক রদবদল এবং দলের নির্বাচনী রণকৌশল নিয়ে বড় কোনো বার্তা দিতে পারেন শাহ।

আরও পড়ুন: Monami Ghosh: উরফি স্টাইলে চমক মনামীর, মেজরমেন্ট টেপে ঢাকলেন শরীর
সফর শেষে শনিবার দুপুর ১টা ২০ মিনিটে ফের বিশেষ বিমানে কলকাতা ছাড়বেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতায় ঝটিকা সফরে শাহের সঙ্গে থাকবেন নিরাপত্তারক্ষীরা। সঙ্গী হচ্ছেন সেকশন অফিসার মোহিত, সিআরপিএফ-এর এসি প্রতীক গুলিয়া সহ উচ্চপদস্থ আধিকারিক ও আলোকচিত্রীদের একটি প্রতিনিধি দল।

আরও পড়ুন: LPG: পশ্চিম এশিয়ার যুদ্ধ, LPG বাজারে চাপ!
ব্যারাকপুর থেকে ভবানীপুর, যেখানে শাসক-বিরোধী সংঘাত চরমে। সেই আবহে অমিত শাহের এই ঝটিকা সফর রাজ্যের রাজনৈতিক সমীকরণকে আরও উত্তপ্ত করবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।



