Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিম এশিয়ায় সংঘাত ক্রমশ আরও (Middle East War) জটিল হয়ে উঠছে। শুক্রবার ফের ইজরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি ছিল ধারাবাহিক আক্রমণেরই আরেকটি পর্ব, যেখানে দূরপাল্লার অস্ত্র ব্যবহারের পাশাপাশি আকাশপথে ড্রোন হামলাও চালানো হয়েছে। শুধু ইজরায়েল নয়, ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলিও ইরানের নিশানায় ছিল বলে দাবি করা হয়েছে।
ভারতকে ধন্যবাদ (Middle East War)
এই হামলার মধ্যেই একটি অদ্ভুত দিক সামনে (Middle East War) এসেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা গিয়েছে, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আগে সেগুলির গায়ে বিভিন্ন দেশের মানুষের উদ্দেশে কৃতজ্ঞতার বার্তা লেখা হয়েছে। একটি ক্ষেপণাস্ত্রে ভারতের জনগণের উদ্দেশে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। একইভাবে স্পেন, পাকিস্তান ও জার্মানির নাগরিকদের প্রতিও সংহতির বার্তা লেখা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও এই ভিডিওগুলির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।
আরও পড়ুন: Amit Shah: ভোটের বঙ্গে ফের কলকাতায় শাহ, শনিবার সাংবাদিক বৈঠক
সংঘাতের আবহে কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ইরান। তারা জানিয়েছে, ‘বন্ধু দেশ’গুলির জন্য হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল চালু থাকবে। এর ফলে ভারতের মতো দেশগুলির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখার ইঙ্গিত মিলেছে।
অন্যদিকে, এই আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব পড়েছে ভারতেও। জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় ইরানের প্রতি সংহতি জানিয়ে ত্রাণ সংগ্রহ শুরু হয়েছে। শিয়া সম্প্রদায়ের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অর্থ, গয়না এমনকি গবাদি পশুও দান করেছেন। শিশুদেরও এই উদ্যোগে অংশ নিতে দেখা গিয়েছে।


