Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল-এ যে সকল তারকাদের দিকে নজর থাকে তাঁদের মধ্যে অন্যতম তারকা বোলার রয়েছেন নাইট শিবিরে (IPL 2026)।
সর্বোচ্চ উইকেট নিতে পারবেন এই তারকা? (IPL 2026)
আইপিএল-এ দলের পারফরম্যান্সের পাশাপাশি নজর থাকে ব্যক্তিগত পারফরম্যান্সের দিকেও। সমর্থকদের উন্মাদনা বরাবরই থাকে তাঁদের প্রিয় প্লেয়ার কেমন পারফর্ম করে তার দিকে। একদিকে যেমন ব্যাটারদের থেকে প্রত্যাশা থাকে তেমন প্রত্যাশা থাকে বোলারদের দিকেও। আইপিএল শুরুর আগেই জল্পনা শুরু হয়ে গিয়েছে ২০২৬ আইপিএল-এ কে পাবেন পার্পল ক্যাপ? এই তালিকায় এগিয়ে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের বরুণ চক্রবর্তী। এমনটাই মনে করেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু’প্লেসির (IPL 2026)।
২০০৮ সালে এই ক্যাপ জিতেছিলেন পাকিস্তানের সোহেল তানভীর। এছাড়াও এই তালিকায় রয়েছেন মালিঙ্গা, আরপি সিং, মরনি মরকেল, ডোয়েন ব্র্যাভো, হর্ষল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, কাগিসো রাবাদা, ইমরান তাহির, মহম্মদ সামি, যজুবেন্দ্র চাহাল। এই তালিকায় রয়েছেন প্রসিধ কৃষ্ণা।

এবার বরুণকেই এগিয়ে রাখছেন ডু’প্লেসি, হরভজন সিং, পীযূষ চাওলারা। একটি চ্যানেলে এক সাক্ষাৎকারে বিশেষজ্ঞদের প্যানেলে এই নিয়ে আলোচনা হয়। সেখানে সবারই এক মত এবার সবাইকে ছাপিয়ে যেতে চলেছেন বরুণ চক্রবর্তী। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে যুগ্মভাবে বুমরার সাথে সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন তিনি কিন্তু তিনি প্রচুর রান দিয়েছিলেন। সব মিলিয়ে টি-২০ বিশ্বকাপ খুব একটা ভাল যায়নি বরুণের কিন্তু তারপরেও তাঁকেই এগিয়ে রাখছেন প্রাক্তন তারকাদের এই প্যানেল।
আরও পড়ুন: Bankura Terrorist: বাঁকুড়ায় অন্ধ্র পুলিশের জালে জঙ্গি সন্দেহভাজন: ট্রানজিট রিমান্ডে নিল পুলিশ
এর আগের মরশুমে আইপিএল-এ ১৭ উইকেট নিয়েছিলেন বরুণ। তার আগের দুই আইপিএলে ২০-র বেশি উইকেট নিয়েছিলেন বরুণ। আইপিএল-এগতবারই উইকেটসংখ্যা ১০০ হয়ে গিয়েছে এই স্পিন তারকার। তবে আবার অনেকের মত বুমরা সবাইকে ছাপিয়ে যেতে চলেছেন। তিনি গত বছরে ১৮ উইকেট নিয়েছিলেন আইপিএল-এ। যদিও এই ক্যাপ পাননি বুমরা কিন্তু তাতে কী? বুমরা তাঁর দলের অধিনায়কদের কাছে সেরা অস্ত্র এবং অন্যতম ভরসা। এই সীমিত ফরম্যাটের ক্রিকেটে বুমরা যে সর্বকালের সেরা সেটা তিনি বারবারই প্রমাণ করেছেন (IPL 2026)।


