Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপে ব্রাজিলের প্রধান মুখ হলেন নেইমার আর সেই তারকা ফরোয়ার্ডই খেলতে পারবেন না প্রথম ম্যাচে (Neymar)।
প্রথম ম্যাচে নেই নেইমার (Neymar)
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবার স্বপ্ন দেখছে হেক্সার। এই মুহূর্তে ব্রাজিলের পোস্টার বয় নেইমার। ব্রাজিল দলের সর্বোচ্চ গোলদাতা তিনি। তবে চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচে নামার আগেই বড় ধাক্কা খেল ব্রাজিল শিবির। প্রথম ম্যাচে মরক্কোর বিরুদ্ধে নেইমারকে ছাড়াই মাঠে নামতে হবে। বিশ্বকাপ অভিযান শুরু আগে দলের কোচ কার্লো আন্সেলোত্তি নিশ্চিত করেছেন চোটের কারণে প্রথম ম্যাচে খেলবেন না নেইমার (Neymar)।
এই মুহূর্তে ডান পায়ের কাফ ইনজুরিতে ভুগছেন তিনি। প্রথম ম্যাচ না থাকলেও যে তাঁর রিহ্যাব ভাল ভাবে এগোচ্ছে এমনটাই জানিয়েছেন দলের কোচ। সমর্থকরা এই মুহূর্তে আশায় বুক বাঁধতে শুরু করেছে ব্রাজিলকে নিয়ে। পাঁচবার বিশ্বকাপ জেতা এই দলের কাছ থেকে যে প্রত্যাশা বেশি থাকবে এ আর নতুন কী। ভারতেও ব্রাজিলের সমর্থকের সংখ্যা কম নয়। আর সেই ব্রাজিলের প্রথম ম্যাচের আগে এমন খবরে উদ্বেগ বেড়েছে খুব স্বাভাবিকভাবেই।

নেইমারের চোট নিয়ে কোচ বলেছেন, ‘নেইমার খুবই কঠোর পরিশ্রম করছে দ্রুত সেরে ওঠার জন্য।’ তিনি আরও জানান, দলে নেইমারের গুরুত্ব শুধু মাঠের পারফরম্যান্সেই সীমাবদ্ধ নয়, তরুণ খেলোয়াড়দের জন্য একটি বড় উদাহরণও নেইমার (Neymar)।
চোটের কারণে গত মে মাসের মাঝামাঝি সময় থেকে নেইমার বাইরে রয়েছেন। ২০২৩ সালের পর এই বিশ্বকাপে দেশের জার্সি গায়ে মাঠে নামবেন নেইমার আর সেখানেও আবার চোটের বাধা। নেইমারের ফিটনেস নিয়ে সমস্যা থাকলেও তাঁকে রেখেই স্কোয়াড ঘোষণা করেছিলেন ব্রাজিলের কোচ। তবে প্রথম ম্যাচে তাঁর নামার কোনও সম্ভাবনাই নেই।
আরও পড়ুন: Weather Report: বঙ্গে এল বর্ষা, স্বস্তির বৃষ্টি কবে?
ব্রাজিল দলের কোচ কার্লো আন্সেলোত্তি জানিয়েছেন, আগামী সপ্তাহে নেইমার ফিরতে পারেন অনুশীলনে। ফলে ১৯ জুন হাইতির বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা রয়েছে বলেই জানান তিনি। তবে নেইমারকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছেন না কোচ। এরপর পরবর্তীতে গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য নেইমারকে ধীরে ধীরে ফিরিয়ে আনতে চান তিনি। ৭৯টি গোল করা নেইমার দলের অন্যতম ভরসা। এখন দেখার কত দ্রুত চোট সরিয়ে তিনি ফিরতে পারেন মাঠে (Neymar)।


