Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর সুযোগ ভারতের সামনে। চলতি বছরের সেপ্টেম্বর মাসেই একটি নতুন আন্তর্জাতিক টুর্নামেন্টে (India Asian Cup) অংশ নিতে চলেছে ভারত। ফিফার তত্ত্বাবধানে আয়োজিত এই প্রতিযোগিতায় ভারতের প্রতিপক্ষ হিসেবে থাকবে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের মতো দলগুলি। এমনকি ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
টুর্নামেন্টের পটভূমি ও ঘোষণা (India Asian Cup)
গত বছর অক্টোবরে মালয়েশিয়ার আশিয়ান (India Asian Cup) সামিটে এই নতুন টুর্নামেন্টের ঘোষণা করেছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সংগঠন ‘আশিয়ান’-এর সঙ্গে ফিফা একটি মৌ চুক্তি স্বাক্ষর করে। ওই অঞ্চলে ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধি, উন্নত পরিকাঠামো নির্মাণ এবং তরুণ প্রজন্মের মধ্যে আগ্রহ তৈরি করাই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য।
আরও পড়ুন: Ajinkya Rahane: ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতের রাহানে
উল্লেখ্য, এই অঞ্চলের ঐতিহ্যবাহী ‘আশিয়ান চ্যাম্পিয়নশিপ’ ফিফার আন্তর্জাতিক উইন্ডোর বাইরে অনুষ্ঠিত হওয়ায় অনেক ক্লাবই ফুটবলার ছাড়তে চায় না। সেই সমস্যার কথা মাথায় রেখেই ফিফার এই নতুন উদ্যোগ।
টুর্নামেন্টের দিনক্ষণ ও ফরম্যাট (India Asian Cup)
২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়ায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। মোট ১৪টি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। প্রিমিয়ার ডিভিশনের গ্রুপ এ’তে ভারতের সঙ্গে রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর। গ্রুপ বি’তে রয়েছে ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপিন্স এবং আমন্ত্রণমূলক দল পাকিস্তান। উভয় গ্রুপের শীর্ষ দলগুলি ফাইনালে মুখোমুখি হবে। এছাড়া চ্যালেঞ্জ ডিভিশনে আরও ৬টি দল দু’টি গ্রুপে ভাগ হয়ে আলাদা ফাইনালে লড়বে।

চ্যাম্পিয়ন দলের জন্য পুরস্কার (India Asian Cup)
এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার জন্য ভারতীয় দলের সামনে রয়েছে বড় আর্থিক পুরস্কারের হাতছানি। ফিফা আশিয়ান টুর্নামেন্টে শিরোপা জিতলে ‘ব্লু টাইগার্স’রা ভারতীয় মুদ্রায় ১০ কোটি টাকা পুরস্কার হিসেবে পেতে পারে।
আরও পড়ুন: Italy WC: ইতালির ফুটবলে নতুন অধ্যায়, ফিরবে কি বিশ্বকাপে?
ভারতের বর্তমান পরিস্থিতি (India Asian Cup)
সাম্প্রতিক সময়ে ভারতীয় দলের পারফরম্যান্স খুব একটা সন্তোষজনক নয়। এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে বাংলাদেশের কাছে হারের মুখ দেখতে হয়েছে দলকে। এছাড়া ইউনিটি কাপ এবং তাজিকিস্তানের বিরুদ্ধেও খালিদ জামিলের দল পরাজিত হয়েছে। ফিফা র্যাঙ্কিংয়ে এই মুহূর্তে ভারতের অবস্থান ১৩৮ নম্বরে, অন্যদিকে প্রতিপক্ষ ইন্দোনেশিয়া রয়েছে ১১৮ নম্বরে।
মূলত চিনের এই টুর্নামেন্টে খেলার কথা থাকলেও এশিয়ান কাপের প্রস্তুতির কারণে তারা নাম প্রত্যাহার করে নেয়। চিনের অনুপস্থিতিতেই আমন্ত্রণ পায় পাকিস্তান। সাম্প্রতিক ফর্মের খরা কাটিয়ে ভারতীয় দল এই নতুন টুর্নামেন্টে কেমন পারফরম্যান্স করে, সেটাই এখন দেখার বিষয়।



