Last Updated on [modified_date_only] by Aditi Singha
বিশেষ প্রতিবেদন: ত্রয়ণ চক্রবর্ত্তী, কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নেতৃত্বে সকল কর্মী সমর্থকরা লড়াই করছে (Amit Shah) । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গোটা বাংলা ঘুরে আন্দোলনের মাধ্যমে রাজ্য সরকারের অরাজকতার বিরুদ্ধে লড়াই করছে । শুধু অপসাশন না অনুপ্রবেশকারী বাংলার গোটা দেশের জন্য ক্ষতিকর। বাংলার এই নির্বাচন বাংলার মানুষের জন্য এবং দেশের সুরক্ষা সুনিশ্চিত করতে গুরুত্বপুর্ন । তৃণমূল কংগ্রেস এর কুশাসনে বাংলা ভ্রষ্টা চারীর কারখানা হয়ে উঠেছে , সোনার বাংলা তৈরি করার নামে হিংসা অরাজকতা চলেছে । এখানে অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা করে সরকার । তুষ্টি করণকে রাজনৈতিক কাজে লাগানো হয় । সিন্ডিকেট ব্যবস্থার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি সরকার। সোনার বাংলার স্বপ্নের সঙ্গে পরিবর্তন এনেছিল বাংলার মানুষ। কিন্তু এখন বাংলার মানুষ মনে করে এর থেকে কমিউনিস্ট ভালো ছিল।

১৮ আসন ছিল বিজেপির (Amit Shah)
২০১৯ সালে লোকসভা নির্বাচনে ১৮ আসন ছিল বিজেপির । ২০২১ সালে বেড়ে বিধানসভা নির্বাচনে ৭৭ আসন পায় বিজেপি । যেখানে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলায় আন্দোলন চালিয়ে যাচ্ছে বিজেপি । ২০২৪ সালে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর দিল্লি বিহার সহ একাধিক রাজ্যে বিজেপি ভালো করে । আমাদের বিশ্বাস এবার বাংলায় বিজেপি কর্মী সমর্থকরা বাংলার মানুষের কাছে পৌঁছেছে । আর বাংলার মানুষ এবার বিরাট আসনে বিজেপিকে ক্ষমতায় আনবে।
মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় ভিকটিম কার্ড এর পলিটিক্স করে। কখনও পায়ে , মাথায় ব্যান্ডেজ বেঁধে ঘোরে। কখনও নির্বাচন কমিশনের সামনে গিয়ে সিম্পাথি আদায় করে । এসব করে লাভ হবে না ।
এস আই আর সব জায়গায় হচ্ছে । কোনো জায়গায় জুডিশিয়াল অফিসার লাগাতে হয়নি । সুপ্রিম কোর্ট এরাজ্যে জুডিশিয়াল অফিসার কে দায়িত্বে এনেছে। অনুপ্রবেশকারীদের এরাজ্যে রাখা হয়েছে । শুধু ভোটার তালিকা থেকে না দেশ থেকে এক এক জন অনুপ্রবেশকারী কে খুঁজে খুঁজে বের করে দেশ ছাড়া করা হবে এটা বিজেপি ঘোষিত নীতি । মমতা বন্দ্যোপাধ্যায় এর যা বলার যা অভিযোগ করার করুন।

রেশন দুর্নীতি , শিক্ষক দুর্নীতি , মিড ডে মিল দুর্নীতি , সড়ক দুর্নীতি সহ একাধিক দুর্নীতির ঘটনায় তৃণমূল কংগ্রেস এর একাধিক মন্ত্রী বিধায়ক জেলে গেছে যাদের টিকিট দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে ।৩০০ এর বেশি বিজেপি কর্মীকে খুন হতে হয়েছে এই তৃণমূল কংগ্রেসের তরফে। শুভেন্দু অধিকারী থেকে জে পি নাড্ডা এর গাড়ির উপর হামলা হয়েছে । বন্দে মাতরম এর বিরোধিতা করে এই সরকার । হরি চাঁদ গুরু চাঁদ ঠাকুরকে অপমান করেছে এই সরকার ।
বাংলায় বাঙালি অসমিতা নিচে নেমেছে । একাধিক শিল্প চলে গেছে । মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্পপতিদের থাকার চেয়ে অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় থাকা বেশি গুরুত্বপুর্ন মনে হয়েছে ।অনুপ্রবেশকারীদের উপর যে নজর এতো গুরুত্ব শিল্প এর উপর থাকলে শিল্প থাকত বাংলায়।
প্রশ্নোত্তর
বাংলায় দাঙ্গা হলে দায়িত্ব কমিশনের মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য
এখানে সকল সরকারি আধিকারিক ক্যাডারে পরিণত হয়েছে । বাংলার মানুষ আমাদের উপর ভরসা করে । অনেক খারাপ রাজ্যকে সুশাসন এ পরিণত করেছে এটাই আমাদের ট্রাক রিপোর্ট । এখানেও সুশাসন প্রতিষ্ঠা হবে।
আরও পড়ুন: Bengal Elections 2026: বিক্ষোভে উত্তাল দফতর, মানতে নারাজ বিজেপিরই একাংশ
তৃণমূল কংগ্রেসের অপশাসন এর ছাড়া আর কী প্রচার পন্থা আছে বিজেপির কুশাসনকে বদলে বাংলায় কিছু দিনের মধ্যে দেশের প্রথম সারির বিকশিত রাজ্যে পরিণত করব । বাংলা এক সময় শিল্প এর হাব ছিল । সেটা খারাপ হয়েছে কমিউনিস্ট আর তৃণমূলের আমলে। বিজেপি উন্নয়ন করবে বাংলার।

উত্তরবঙ্গ এর জন্য পরিকল্পনা (Amit Shah)
উত্তরবঙ্গ আমাদের দেশের সুরক্ষা এর জন্য গুরুত্বপুর্ন । ওখানে শিল্প, শিক্ষা , স্বাস্থ্য , পরিবেশ এর উন্নতির জন্য বিজেপি কাজ করবে । বিশেষ চ্যাপ্টার রাখা হয়েছে উত্তরবঙ্গের জন্য ।
অভিষেক বন্দ্যোপাধ্যায় এর টুইট
সবচেয়ে কম হামলা এবার রাম নবমীর দিন হয়েছে যার কারণ নির্বাচন কমিশনের ভূমিকা । ২১ এর নির্বাচনের পর যা হামলা হয়েছে সেটা ভোলার নয় খুঁজে খুঁজে খুন করা হয়েছে বিজেপির কর্মীদের । তার উত্তর কি দিতে পারবে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বাঙালি পরিযায়ী শ্রমিক আক্রান্ত (Amit Shah)
মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষী আর বাংলাদেশি গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে । কারো চিন্তার কারণ নেই বাঙালি পরিযায়ী শ্রমিকদের নিয়ে।

রাষ্ট্রপতি ইস্যু (Amit Shah)
যে বাংলা সংস্কৃতির জন্য গোটা দেশে চর্চিত ছিল । সেখানে প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি সকলেই বাংলায় এসে অপমানিত হয়েছেন । বাংলায় প্রধানমন্ত্রীর কার্য ক্রমের কিছু দূরেই মুখ্যমন্ত্রী ধর্নায় বসে যায় । বাংলা বিশ্বের কাছে প্রসিদ্ধ ছিল আতিথেয়তা আপ্যায়ন এর জন্য। কিভাবে বাংলার মুখ্যমন্ত্রী অধিবাসী সমাজের মহিলা রাষ্ট্রপতিকে অপমানিত করতে পারে। এটা বাংলার মানুষের নয় মমতা বন্দ্যোপাধ্যায়কে সংস্কৃতি।



