Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রথম ম্যাচে নামার আগে আবার ধাক্কা খেল চেন্নাই শিবির (Dewald Brevis)।
চোটের ধাক্কায় বেসামাল চেন্নাই (Dewald Brevis)
চেন্নাইয়ের প্রথম ম্যাচ সোমবার। তার আগে চোটের কারণে দুই সপ্তাহের জন্য ছিটকে গিয়েছেন ধোনি। এবার সেই আবার চোটের কারণে আরেক তারকার আইপিএল-এ খেলা অনিশ্চিত হয়ে পড়ল। দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ব্রেভিস খেলতে পারবেন না বেশ কয়েকটি ম্যাচ। চোটের কারণে ছিটকে গেলেন এই তারকা (Dewald Brevis)।
একদিকে ধোনিহীন চেন্নাই কিছুটা হলেও চাপে পরে গিয়েছিল। কাফ মাসেলের চোট পুরোপুরি সারিয়ে উঠতে পারেননি ধোনি। এমনটাই চেন্নাইয়ের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল। এবার ব্রেভিস। সাইড স্ট্রেনের কারণে প্রথম দুই-তিনটি ম্যাচে খেলতে পারবেন না বলেই এমনটা জানা যাচ্ছে।

তবে দলের তরফে এখনও কিছু জানানো হয়নি আনুষ্ঠানিকভাবে। এই নিয়ে আইপিএল শুরুর আগেই চেন্নাই থেকে ছিটকে গেলেন তিন ক্রিকেটার। নাথান এলিস পূর্ণ মরশুমেই খেলতে পারবেন না চেন্নাইয়ের হয়ে। তারপর প্রাথমিক পর্বে ধোনি এবং এখন ব্রেভিস। গত মরশুমে হলুদ জার্সির হয়ে মাঠে নামেন এই প্রোটিয়া তারকা। দুটো হাফ সেঞ্চুরির সৌজন্যে করেন মোট ২২৫ রান। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিলেন ভাল ছন্দে। ১৪৭ স্ট্রাইক রেটে করেছিলেন মোট ২০৭ রান। এই পরিস্থিতিতে রাজস্থানের বিরুদ্ধে নামার আগে বড় সমস্যায় চেন্নাই শিবির।

আরও পড়ুন: Actor Rahul Banerjee Death: নিষ্ঠুর নিয়তি, শুটিং-এই মৃত্যু রাহুলের!
চোটের সমস্যায় এবার আইপিএল-এর প্রায় সব দল। যা নিয়ে বিপাকে পড়তে হয়েছে কমবেশি সব দলকেই। বহু বিদেশি প্লেয়ার স্কোয়াডে থাকলেও মাঠে নামতে পারছেন না আবার কাউকে তাঁদের দেশের ক্রিকেট বোর্ড ছাড়পত্র দিচ্ছে না। সব মিলিয়ে এই আইপিএল-এ চোটের কারণে বেশ ভুগতে হচ্ছে ফ্রাঞ্চাইজিগুলিকে (Dewald Brevis)।


