Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যের রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ মুখ (Suvendu Adhikari) শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা হিসেবে গত কয়েক বছরে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিজেপির শীর্ষ সারির নেতাদের একজন হিসেবে। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, যা তাঁর রাজনৈতিক গুরুত্বকে আরও স্পষ্ট করে।
জোড়া আসনে লড়াই (Suvendu Adhikari)
আসন্ন নির্বাচনে তাঁকে ঘিরে বিশেষ কৌশল নিয়েছে (Suvendu Adhikari) বিজেপি। সাধারণত একটি দলের পক্ষ থেকে একাধিক কেন্দ্রে একজন প্রার্থীকে দাঁড় করানো হয় না। কিন্তু এই প্রচলিত নিয়ম ভেঙে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর কেন্দ্র থেকেও প্রার্থী করা হয়েছে শুভেন্দু অধিকারীকে। রাজনৈতিক মহলের মতে, এই সিদ্ধান্তেই স্পষ্ট তাঁর প্রতি দলের আস্থা কতটা গভীর। বর্তমানে তিনি সরাসরি রাজনৈতিক লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর সঙ্গে। বিশেষ করে ভবানীপুর, যা দীর্ঘদিন ধরে তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, সেখানে এই লড়াইকে ঘিরে উত্তেজনা তুঙ্গে।

সম্পত্তির পরিমান (Suvendu Adhikari)
রাজনীতির পাশাপাশি তাঁর আর্থিক অবস্থাও (Suvendu Adhikari) অনেকের আগ্রহের বিষয়। ২০২১ সালের নির্বাচনী হলফনামা অনুযায়ী, সেই সময় তাঁর মোট সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ১ কোটি ৫ লক্ষ টাকার কিছু বেশি। স্থাবর সম্পত্তির মূল্য ছিল প্রায় ৪৬ লক্ষ টাকা, আর অস্থাবর সম্পত্তি ছিল ৫৯ লক্ষ টাকারও বেশি। বিনিয়োগের ক্ষেত্রেও তিনি এলআইসি, বন্ড ও শেয়ারে টাকা রেখেছিলেন বলে জানা যায়।

শিক্ষাগত যোগ্যতা
তাঁর শিক্ষাগত যোগ্যতাও উল্লেখযোগ্য। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি। এছাড়া, তাঁর নামে একাধিক জমি ও বাড়ি থাকলেও ২০২১ সালের তথ্য অনুযায়ী কোনও ঋণ বা বকেয়া কর ছিল না।

আরও পড়ুন: Nitish Kumar: নীতিশ কুমারের ইস্তফা! বিহারের দায়িত্ব সামলাবেন কে?
তবে গত কয়েক বছরে পরিস্থিতি অনেকটাই বদলেছে। বিভিন্ন সময়ে তাঁর নামে একাধিক অভিযোগ দায়ের হয়েছে এবং আইনি প্রক্রিয়ার মুখোমুখিও হতে হয়েছে তাঁকে। ফলে বর্তমান পরিস্থিতিতে তাঁর সম্পদ ও আইনি অবস্থার নতুন হিসেব কী, তা জানার আগ্রহও বাড়ছে।


