Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রুহুল, মালদা: মালদহের বৈষ্ণবনগরে ভারত- বাংলাদেশ (BSF Security Alert) সীমান্তে উত্তেজনা। অনুপ্রবেশ ইস্যুতে উত্তেজনা। সীমান্তে তৎপর দু’দেশের বাহিনী। সীমান্তের ওপারের জড়ো হয়েছেন প্রচুর বাংলাদেশী। এপারেও শুকদেবপুর গ্রামে বাড়ছে ক্ষোভ।
সূত্রের খবর (BSF Security Alert)
সূত্রের খবর, ভোররাতে সুকদেবপুর সীমান্ত (BSF Security Alert) দিয়ে কিছু বাংলাদেশি অনুপ্রবেশের চেষ্টা করলে তা রুখে দেয় বিএসএফ। সীমান্তের ওপারে তাদের আটকে দেয় বর্ডার গার্ডস বাংলাদেশও। তাদের সঙ্গে রয়েছেন প্রচুর বাংলাদেশী জনতা। এই নিয়ে সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। সীমান্তে তৎপর বিএসএফও। তবে এপারের শুকদেবপুরের বাসিন্দাদের সীমান্তের কাছে ঘেঁষতে দেওয়া হয়নি।
উত্তপ্ত পরিস্থিতি (BSF Security Alert)
বছর দেড়েক আগে শুকদেবপুর সীমান্তে ভারতীয় জমিতে কাঁটাতারের বেড়া তৈরিতে বাঁধা দেয় বিজিবি। সেইসময় সীমান্ত এলাকায় দুইদেশের সাধারণ মানুষের মধ্যেও তর্কাতর্কি, বচসা ও বিবাদের ছবি ভাইরাল হয়। ওই এলাকায় প্রায় ১২০০ মিটার এখনো কাঁটাতার বিহীন। বছর ঘুরলেও কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ অসমাপ্ত অবস্থাতেই আটকে রয়েছে। এরইমধ্যে অনুপ্রবেশ ইস্যুতে সকাল থেকে নতুন করে উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। সীমান্তের ওপার থেকে অনুপ্রবেশের অভিযোগ উঠেছে।
বৈষ্ণবনগর এর বিজেপি বিধায়ক রাজু কর্মকার প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশিরা অনুপ্রবেশ করেছে। বাংলাদেশ নিজের দেশের মানুষকেই সীমান্ত আটকে রেখেছে। বাংলাদেশ সীমান্তের ওপারে অন্তত এক হাজার মানুষ জড়ো হয়েছেন। বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানানো হচ্ছে।
মালদা উত্তরের বিজেপি সংসদ খগেন মুর্মু বলেন, বাংলাদেশিরা এরাজ্যে অনুপ্রবেশ করে পশ্চিমবঙ্গ এবং ভারতে অস্থিরতা অশান্তি সৃষ্টি করছিল। এর পেছনে বাংলাদেশের ভূমিকা রয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার এবং এরাজ্যের সরকার অনুপ্রবেশ ইস্যুতে জিরো টলারেন্স নিয়েছে। যেকোনও মূল্যে অনুপ্রবেশ রোখা হবে। যারা বেআইনিভাবে অনুপ্রবেশ করেছেন বা করছেন তাদের পুশব্যাক করা হবে।
জানা গিয়েছে, এলাকায় উত্তেজনা বাড়ায় সতর্কতা বাড়ানো হয়েছে। তৎপর রয়েছে বিএসএফ। বিকেলে এলাকায় যাবেন বলে জানিয়েছেন বৈষ্ণব নগরের বিজেপি বিধায়ক রাজু কর্মকার।


