Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অভ্রদীপ দাস: বঙ্গোপসাগর থেকে আসা জোরালো (Weather Forecast) আর্দ্র বাতাস এবং অনুকূল বায়ুপ্রবাহের জেরে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। একই সাথে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক প্রধান ডঃ এইচ আর বিশ্বাস কর্তৃক জারি করা বিশেষ বুলেটিনে (Special Bulletin No. 19) আগামী সাত দিনের এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি (Weather Forecast)
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের জলপাইগুড়ি (Weather Forecast), আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় আগামী ২৯ জুন পর্যন্ত দফায় দফায় ভারী (৭-১১ সেমি) থেকে অতি ভারী (৭-২০ সেমি) বৃষ্টি হতে পারে। এছাড়া দার্জিলিং ও কালিম্পং জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাত হতে পারে।
সম্ভাব্য প্রভাব: (Weather Forecast)
তীব্র বৃষ্টির জেরে নিচু এলাকা এবং আন্ডারপাস প্লাবিত হতে পারে।
দার্জিলিং ও কালিম্পং-এর পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে।
তিস্তা, তোর্সা, জলঢাকা ও রায়ডাকের মতো নদীগুলির জলস্তর বৃদ্ধি পেতে পারে।
দৃশ্যমানতা কমে যাওয়ার কারণে যানজট এবং ফসলের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া:
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। তবে ২৩ জুন বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ২৪ ও ২৫ জুন দুই ২৪ পরগনা, বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।
মৎস্যজীবীদের জন্য সতর্কতা:
২৩ এবং ২৪ জুন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল সংলগ্ন সমুদ্র এলাকায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ৬০ কিমি প্রতি ঘণ্টা। এই কারণে মৎস্যজীবীদের ওই দুই দিন সমুদ্রে যেতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে।
আরও পড়ুন: WB Assembly 2026: ‘কালীঘাট তৃণমূল-আসল তৃণমূল’: নির্বিশেষে বিধানসভায় তৃণমূল কটাক্ষ শুভেন্দুর
সাধারণ মানুষের জন্য নির্দেশিকা:
ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের সময় খোলা মাঠ বা গাছের নিচে আশ্রয় না নিয়ে নিরাপদ পাকা বাড়িতে আশ্রয় নিন।
বৈদ্যুতিক খুঁটি, বিপজ্জনক কাঠামো এবং জলাশয় থেকে দূরে থাকুন।
রাস্তায় চলাচলের সময় ট্রাফিক নিয়ম মেনে ও সতর্কভাবে গাড়ি চালান।


