Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতার বিরুদ্ধে প্রথম ম্যাচেই ব্যাট হাতে জ্বলে উঠলেন রোহিত শর্মা (Rohit Sharma)।
বিরাটকে টপকে গেলেন রোহিত (Rohit Sharma)
নাইটদের সামনে রোহিত বরাবরই কঠিন চ্যালেঞ্জ। যে চ্যালেঞ্জের সামনে বারবার প্রতিহত হতে হয়েছে নাইট শিবিরকে। রবিবার ২০২৬ আইপিএল-এর প্রথম ম্যাচেই কলকাতার বিরুদ্ধে কথা বললো রোহিত শর্মার ব্যাট। রোহিত রোশনাইয়ের কাছে ফিকে নাইটরা। ২২০ রানের বড় টার্গেট খুব সহজেই তুলে ফেলে মুম্বই যার পিছনে অন্যতম দুই নায়ক রোহিত শর্মা এবং রিকেলটন (Rohit Sharma)।
নাইটদের বিরুদ্ধে রোহিতের ৩৮ বলে ৭৮ রানের বিধ্বংসী ইনিংসের সামনে নাইটদের বোলিং দিশেহারা হয়ে পড়ে। ইনিংসে পাঁচ বল বাকি থাকতেই জয় নিজেদের নামে করে নেয় মুম্বই। এই ৭৮ রানের সুবাদে রোহিত শর্মা ভেঙে দিলেন বিরাট কোহলির রেকর্ড। আইপিএল-এর ইতিহাসে যে কোনও একটি ফ্রাঞ্চাইজির বিরুদ্ধে সর্বাধিক রান করার রেকর্ড এখন রোহিতের দখলে। এই ম্যাচেও তিনি প্রমাণ করলেন কেন তাঁকে হিটম্যান বলা হয়।

আরও পড়ুন: Russia Britain Spy: গুপ্তচরবৃত্তির অভিযোগ: রাশিয়া থেকে ফের বহিষ্কৃত ব্রিটিশ কূটনীতিক
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রোহিতের সংগ্রহে রয়েছে মোট ১১৬১ রান। বিরাট কোহলির ১১৫৯ রান রয়েছে পাঞ্জাবের বিরুদ্ধে। কিন্তু এই আইপিএল-এর প্রথম ম্যাচেই রোহিত ছাপিয়ে গেলেন বিরাট কোহলিকে। ববিরাটের হাজারের উপর রান রয়েছে আরও দুটি ফ্রাঞ্চাইজির বিরুদ্ধে। চেন্নাইয়ের বিরুদ্ধে বিরাটের সংগ্রহে রয়েছে ১১৪৬ রান এবং দিল্লির বিরুদ্ধে তাঁর রান ১১৩০।

নাইটদের বিরুদ্ধে বরাবরই ভাল খেলেন রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়ান্স তারকা প্রসঙ্গে কৃষ্ণমাচারি শ্রীকান্ত বলেন, ‘কয়েক বছর আগে কেকেআর ছিল রোহিত শর্মার কাছে হালুয়ার মতো উপাদেয় খাবার। কেকেআর হিটম্যানের কাছে বাদাম হালুয়ার দল। কেকেআর সামনে এলেই রোহিত স্বচ্ছন্দ বোধ করতে শুরু করে দেয়।’ সেরকমই দেখা গেল রবিবার কেকেআর-এর বিরুদ্ধে। ২২০ রান তাড়া করা সহজ হয়ে যায় রোহিত-রিকেলটন জুটির ঝড়ের জন্য (Rohit Sharma)।


