Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রথম ম্যাচেই ব্যাট হাতে ঝড় তুলেছেন কোহলি। আইপিএল-এ ফিরে এসে যে তিনি খুশি সেটাও জানিয়েছেন বিরাট (Ravichandran Ashwin)।
বিরাটকে প্রশংসায় ভরালেন অশ্বিন (Ravichandran Ashwin)
আইপিএল-এর প্রথম ম্যাচেই নিজের ছন্দে ধরা দিয়েছেন বিরাট কোহলি। ব্যাট হাতে যে তিনি প্রস্তুত তার স্পষ্ট বার্তা দিয়েছেন প্রথম ম্যাচেই। হায়দরাবাদের বিরুদ্ধে ৩৮ বলে ৬৯ রানে নোট আউট ছিলেন বিরাট কোহলি। ম্যাচ শেষে বিরাট জানান তিনি এখনও ক্লান্তিকে ভয় করেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি এববং টেস্ট থেকে অবসর নিয়েছেন কোহলি। বিরাট বলেন, ‘গত ১৫ বছর ধরে তিন ফরম্যাটে আমি এত ক্রিকেট খেলেছি, সেখানে সব সময়েই প্রস্তুতির অভাবের চেয়েও একটা ক্লান্তির ভয় থাকে। সে দিক থেকে দেখলে কম ক্রিকেট খেলায় আমি যে বিশ্রাম পাচ্ছি, সেটা আমাকে আরও ভালোভাবে ফিরে আসতে সাহায্য করছে (Ravichandran Ashwin)।’
আইপিএল-এ ফিরে এসে যে খুশি বিরাট, সেই কথা তিনি স্পষ্ট করে জানান। বিরাট বলেন, ‘আমি গতবার আইপিএল ফাইনালে খেলেছিলাম। তার পরেও এখানে যে ভাবে ব্যাট করলাম, সেটা ওয়ান ডে সিরিজ়ে ভালো খেলার ফলেই করতে পেরেছি। একটা ছন্দে ছিলাম। একই সঙ্গে ফিটনেসের উপরেও জোর দিয়েছিলাম। আমি রীতিমতো তাজা হয়ে এই আইপিএলে খেলতে নেমেছি। যখনই মাঠে নামি, ১২০ শতাংশ দেওয়ার জন্য নামি। সেখানে প্রস্তুতির কোনও অভাব থাকে না।’

আরও পড়ুন: Farmers Protest: আলু-পেঁয়াজের মালায় বার্তা দিলেন কংগ্রেস প্রার্থী
একদিকে যেমন ভক্তরা মুগ্ধ বিরাটকে দেখে তেমনই নিজের মুগ্ধতার কথা জানালেন রবিচন্দ্রন অশ্বিন। ম্যাচ শেষে অশ্বিন বলেন, ‘নয় মাস পরে টি-টোয়েন্টি ম্যাচে নেমে বিরাট যে ইনিংস খেলল, তাতে যেন আমার সম্মান আরও বেড়ে গেল ওর প্রতি। টি-টোয়েন্টি ম্যাচে রান তাড়া করে কীভাবে খেলতে হয় সেটা আবারও বিরাট দেখিয়ে দিল।’
আইপিএল-এর প্রথম ম্যাচে বিরাটের রানিং বিটুইন দ্য উইকেট দেখেও অবাক অশ্বিন। তিনি বলেন, ‘ওর বয়স বেড়েছে। তার পরেও দুই উইকেটের মাঝে কী অসাধারণ ক্ষিপ্র। এক নয়, দুই রানের জন্যও বিরাট দৌড়ছে ঝুঁকি নিয়ে (Ravichandran Ashwin)।’


